সর্বশেষ
ঢাকা-১৩ নির্বাচনে ফল বাতিলের দাবি, ভোট গণনায় গুরুতর অনিয়মের অভিযোগ
ভোটে বিজয়ের পর দেবিদ্বারবাসীর মন জয় করার অঙ্গীকার হাসনাত আবদুল্লাহর
স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যা, অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের নেতা
উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, নারী নিহত
নিয়ম না মেনে ভোট কেন্দ্র অবস্থান করায় সেনাবাহিনীর বে’ধ’ড় পি’টুনি, যুবদল নেতাসহ আ’ট’ক ২
ক্ষমতায় এলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের
পাকিস্তানে জুমার নামাজে আত্মঘাতী হামলা, নিহত ৩১
প্রবাসীদের পাঠানো ৪ লাখ ২২ হাজার পোস্টাল ব্যালট দেশে
জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের সম্ভাবনা উড়িয়ে দিলেন তারেক রহমান
২৪ ঘণ্টার ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়াল বাজুস
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশের বাজেট ও সরঞ্জাম সংকটে বাড়ছে চাপ
এনসিটি ইজারা বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দর
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজ্জায় ধারাবাহিক হামলা, নিহতের সংখ্যা ৩৭ ছাড়াল
আপিলেও স্বস্তি পেলেন না বিএনপি প্রার্থী, কুমিল্লা-৪ আসনে নির্বাচন অনিশ্চিত
গাজ্জায় আগ্রাসনে ৭০ হাজার ফিলিস্তিনি হত্যার স্বীকারোক্তি ইসরাইলের

“ফিলিস্তিনকে স্বীকৃতি দিন” ট্রাম্পের ভাষণ থামালেন ইসরায়েলি সংসদ সদস্য

আন্তর্জাতিক

ইসরায়েলের পার্লামেন্টে (কেনেসেট) সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণ চলাকালে কয়েকজন সংসদ সদস্যের হট্টগোলে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ট্রাম্প কিছু সময়ের জন্য বক্তব্য থামাতে বাধ্য হন।

ভাষণের এক পর্যায়ে একজন সংসদ সদস্য ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার দাবিতে একটি কাগজ উঁচিয়ে ধরেন, যাতে লেখা ছিল— “ফিলিস্তিনকে স্বীকৃতি দিন।” এরপর পার্লামেন্টের স্পিকার আমির ওহানা শৃঙ্খলা ফিরিয়ে আনতে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান এবং সংশ্লিষ্ট সদস্যকে দ্রুত সভাকক্ষ থেকে বের করে দেওয়ার নির্দেশ দেন।

স্থানীয় গণমাধ্যম জানায়, বামপন্থী রাজনীতিক ওফার কাসিফসহ অন্তত দুজন সংসদ সদস্যকে বহিষ্কার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় বক্তব্য শুরু করে ট্রাম্প বলেন, “ওটা ছিল খুবই কার্যকর ব্যবস্থা।” তিনি আরও যোগ করেন, “এটি নতুন মধ্যপ্রাচ্যের এক ঐতিহাসিক ভোর।”

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সাহসী ও অসাধারণ নেতা হিসেবে অভিহিত করেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের প্রশংসার সময় সংসদ সদস্যদের কেউ কেউ নেতানিয়াহুর ডাকনাম ‘বিবি’ বলে স্লোগানও দেন।

এ সময় ইসরায়েল ও হামাসের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে ভূমিকা রাখায় কয়েকটি আরব দেশকেও ধন্যবাদ জানান ট্রাম্প। তিনি বলেন, “তারা একসঙ্গে কাজ করেছে— এটি এক অনন্য অর্জন।”

ট্রাম্পের ভাষণে উঠে আসে ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিষয়ও। তার ভাষায়, “এখন শুরু হচ্ছে ইসরায়েল ও সমগ্র অঞ্চলের স্বর্ণযুগ।”

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ