সর্বশেষ
ঢাকা-১৩ নির্বাচনে ফল বাতিলের দাবি, ভোট গণনায় গুরুতর অনিয়মের অভিযোগ
ভোটে বিজয়ের পর দেবিদ্বারবাসীর মন জয় করার অঙ্গীকার হাসনাত আবদুল্লাহর
স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যা, অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের নেতা
উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, নারী নিহত
নিয়ম না মেনে ভোট কেন্দ্র অবস্থান করায় সেনাবাহিনীর বে’ধ’ড় পি’টুনি, যুবদল নেতাসহ আ’ট’ক ২
ক্ষমতায় এলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের
পাকিস্তানে জুমার নামাজে আত্মঘাতী হামলা, নিহত ৩১
প্রবাসীদের পাঠানো ৪ লাখ ২২ হাজার পোস্টাল ব্যালট দেশে
জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের সম্ভাবনা উড়িয়ে দিলেন তারেক রহমান
২৪ ঘণ্টার ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়াল বাজুস
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশের বাজেট ও সরঞ্জাম সংকটে বাড়ছে চাপ
এনসিটি ইজারা বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দর
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজ্জায় ধারাবাহিক হামলা, নিহতের সংখ্যা ৩৭ ছাড়াল
আপিলেও স্বস্তি পেলেন না বিএনপি প্রার্থী, কুমিল্লা-৪ আসনে নির্বাচন অনিশ্চিত
গাজ্জায় আগ্রাসনে ৭০ হাজার ফিলিস্তিনি হত্যার স্বীকারোক্তি ইসরাইলের

অস্ত্রের পেছনে ট্রিলিয়ন ডলার, মানুষ রয়ে যায় অনাহার: ডঃ ইউনূস

অনলাইন ডেস্ক

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, বিশ্বের ক্ষুধা ও দারিদ্র্যের মূল কারণ সম্পদের ঘাটতি নয়, বরং এটি মানবসৃষ্ট অর্থনৈতিক ব্যবস্থার ত্রুটির ফল। তাঁর মতে, ক্ষুধা দূরীকরণের পরিবর্তে অস্ত্রশস্ত্রের পেছনে বিপুল অর্থ ব্যয় করাই মানবজাতির এক গভীর নৈতিক ব্যর্থতা।

সোমবার (১৩ অক্টোবর) ইতালির রোমে অনুষ্ঠিত বিশ্ব খাদ্য ফোরামের সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক ইউনূস। তিনি বলেন, “২০২৪ সালে পৃথিবীতে প্রায় ৬৭৩ মিলিয়ন মানুষ ক্ষুধার্ত ছিল, অথচ আমরা পর্যাপ্ত খাদ্য উৎপাদন করি। সমস্যা উৎপাদনের নয়, সমস্যা অর্থনৈতিক কাঠামোর— এটি মানবতার নৈতিক ব্যর্থতা।”

তিনি আরও বলেন, “ক্ষুধা দূর করতে আমরা যেখানে সামান্য কয়েক বিলিয়ন ডলার সংগ্রহ করতে পারিনি, সেখানে বিশ্বজুড়ে অস্ত্রখাতে ব্যয় হয়েছে প্রায় ২ দশমিক ৭ ট্রিলিয়ন ডলার। এটা এক ভয়াবহ বৈপরীত্য।”

বাংলাদেশের প্রসঙ্গ টেনে অধ্যাপক ইউনূস বলেন, “আমাদের দেশ আয়তনে ছোট—ইতালির প্রায় অর্ধেক। তবুও আমরা ১৭ কোটি মানুষের খাদ্যের যোগান দিচ্ছি এবং মিয়ানমার থেকে পালিয়ে আসা ১৩ লাখ রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়েছি।”

অধ্যাপক ইউনূসের মতে, টেকসই মানব উন্নয়নের জন্য বিশ্বকে এখনই অস্ত্র প্রতিযোগিতা নয়, বরং মানবিক অর্থনীতি গড়ার দিকে মনোযোগী হতে হবে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ