সর্বশেষ
ঢাকা-১৩ নির্বাচনে ফল বাতিলের দাবি, ভোট গণনায় গুরুতর অনিয়মের অভিযোগ
ভোটে বিজয়ের পর দেবিদ্বারবাসীর মন জয় করার অঙ্গীকার হাসনাত আবদুল্লাহর
স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যা, অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের নেতা
উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, নারী নিহত
নিয়ম না মেনে ভোট কেন্দ্র অবস্থান করায় সেনাবাহিনীর বে’ধ’ড় পি’টুনি, যুবদল নেতাসহ আ’ট’ক ২
ক্ষমতায় এলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের
পাকিস্তানে জুমার নামাজে আত্মঘাতী হামলা, নিহত ৩১
প্রবাসীদের পাঠানো ৪ লাখ ২২ হাজার পোস্টাল ব্যালট দেশে
জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের সম্ভাবনা উড়িয়ে দিলেন তারেক রহমান
২৪ ঘণ্টার ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়াল বাজুস
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশের বাজেট ও সরঞ্জাম সংকটে বাড়ছে চাপ
এনসিটি ইজারা বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দর
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজ্জায় ধারাবাহিক হামলা, নিহতের সংখ্যা ৩৭ ছাড়াল
আপিলেও স্বস্তি পেলেন না বিএনপি প্রার্থী, কুমিল্লা-৪ আসনে নির্বাচন অনিশ্চিত
গাজ্জায় আগ্রাসনে ৭০ হাজার ফিলিস্তিনি হত্যার স্বীকারোক্তি ইসরাইলের

ফরাসি সামরিক বিমানে করে দেশ ছাড়লেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট রাজুয়েলিনা

আন্তর্জাতিক

মাদাগাস্কারের প্রেসিডেন্ট অ্যান্ড্রি রাজুয়েলিনা বর্তমানে দেশটিতে নেই বলে ধারণা করা হচ্ছে। ফরাসি সংবাদমাধ্যম আরএফআই জানিয়েছে, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর সঙ্গে এক সমঝোতার পর রাজুয়েলিনাকে ফরাসি সামরিক বিমানে করে দেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

বিরোধীদলীয় নেতা সিতেনি র‍্যান্ড্রিয়ানাসোলোনিয়াইকো সোমবার রয়টার্সকে জানান, “প্রেসিডেন্ট দেশ ত্যাগ করেছেন। প্রেসিডেন্সির কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগে তারা বিষয়টি নিশ্চিত করেছেন।” তবে রাজুয়েলিনার বর্তমান অবস্থান সম্পর্কে কেউ নিশ্চিত তথ্য দিতে পারেননি।

একটি সামরিক সূত্র রয়টার্সকে জানিয়েছে, রবিবারই রাজুয়েলিনা ফরাসি সামরিক বিমানে দেশ ছেড়ে যান। সম্প্রতি সেনাবাহিনীর একটি প্রভাবশালী ইউনিট তার প্রতি সমর্থন প্রত্যাহার করায় প্রেসিডেন্ট রাজুয়েলিনা রাজনৈতিকভাবে ক্রমেই একঘরে হয়ে পড়েছিলেন। ওই ইউনিটটি দুর্নীতি, দারিদ্র্য ও অদক্ষ শাসনের প্রতিবাদে হাজারো তরুণের সঙ্গে রাজপথে বিক্ষোভে অংশ নেয়। গত ২৫ সেপ্টেম্বর খাবার পানি ও বিদ্যুতের ঘাটতি ঘিরে শুরু হওয়া আন্দোলন দ্রুত সরকারের বিরুদ্ধে এক সর্বাত্মক গণবিক্ষোভে পরিণত হয়।

রাজুয়েলিনা গত রবিবার এক ভাষণে সতর্ক করে বলেন, দেশটিতে ক্ষমতা দখলের ষড়যন্ত্র চলছে। এই বক্তব্যের কয়েক ঘণ্টা পরই সেনাবাহিনীর ক্যাপস্যাট নামের এলিট ইউনিট ঘোষণা দেয়, তারা সেনাবাহিনীর নিয়ন্ত্রণ নিচ্ছে এবং নতুন সেনাপ্রধান নিয়োগ করেছে। উল্লেখ্য, এই ক্যাপস্যাট ইউনিটই ২০০৯ সালের অভ্যুত্থানে রাজুয়েলিনাকে ক্ষমতায় আনতে মুখ্য ভূমিকা রেখেছিল।

রয়টার্স জানায়, বিক্ষোভে অংশ নেওয়া আধাসামরিক জেন্ডারমেরি বাহিনীর একটি অংশ সোমবার আনুষ্ঠানিকভাবে বাহিনীর নিয়ন্ত্রণ গ্রহণ করেছে। এই সময় সরকারি কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এদিকে, বিক্ষোভের চাপে সেনেটের সভাপতি পদ থেকেও বর্তমান সভাপতিকে অপসারণ করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হিসেবে জ্যাঁ আন্দ্রে ন্দ্রেমাঞ্জারিকে নতুন সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্টের অনুপস্থিতিতে নতুন নির্বাচন না হওয়া পর্যন্ত সেনেটের সভাপতি অস্থায়ী রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ