সর্বশেষ
ঢাকা-১৩ নির্বাচনে ফল বাতিলের দাবি, ভোট গণনায় গুরুতর অনিয়মের অভিযোগ
ভোটে বিজয়ের পর দেবিদ্বারবাসীর মন জয় করার অঙ্গীকার হাসনাত আবদুল্লাহর
স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যা, অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের নেতা
উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, নারী নিহত
নিয়ম না মেনে ভোট কেন্দ্র অবস্থান করায় সেনাবাহিনীর বে’ধ’ড় পি’টুনি, যুবদল নেতাসহ আ’ট’ক ২
ক্ষমতায় এলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের
পাকিস্তানে জুমার নামাজে আত্মঘাতী হামলা, নিহত ৩১
প্রবাসীদের পাঠানো ৪ লাখ ২২ হাজার পোস্টাল ব্যালট দেশে
জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের সম্ভাবনা উড়িয়ে দিলেন তারেক রহমান
২৪ ঘণ্টার ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়াল বাজুস
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশের বাজেট ও সরঞ্জাম সংকটে বাড়ছে চাপ
এনসিটি ইজারা বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দর
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজ্জায় ধারাবাহিক হামলা, নিহতের সংখ্যা ৩৭ ছাড়াল
আপিলেও স্বস্তি পেলেন না বিএনপি প্রার্থী, কুমিল্লা-৪ আসনে নির্বাচন অনিশ্চিত
গাজ্জায় আগ্রাসনে ৭০ হাজার ফিলিস্তিনি হত্যার স্বীকারোক্তি ইসরাইলের

মেক্সিকোতে ভয়াবহ বন্যা ও ভূমিধসে ৬৪ জনের মৃত্যু, হাজারো মানুষ গৃহহীন

আন্তর্জাতিক

মেক্সিকোর দক্ষিণ-পূর্ব ও মধ্যাঞ্চল জুড়ে এক ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে দেশটি। টানা প্রবল বর্ষণ ও ভূমিধসের কারণে সৃষ্ট ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত অন্তত ৬৪ জনের প্রাণহানির খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। আহত, নিখোঁজ ও গৃহহীন মানুষের সংখ্যা ক্রমেই বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ও উদ্ধারকর্মীরা দিনরাত কাজ করে চললেও দুর্যোগের মাত্রা এখনো ভয়াবহ অবস্থায় রয়েছে।

গত কয়েকদিনের অবিরাম বৃষ্টিপাতে নদী-নালা উপচে চারপাশের বিশাল এলাকা প্লাবিত হয়ে পড়েছে। ভূমিধসের কারণে বহু সড়ক, সেতু ও যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে ক্ষতিগ্রস্তদের উদ্ধারে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা একযোগে তৎপরতা চালাচ্ছে।

মেক্সিকোর জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রধান লাউরা ভেলাসকেজ জানিয়েছেন, সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে ভেরাক্রুজ, হিদালগো এবং পুয়েবলা প্রদেশে। মাত্র ১২ ঘণ্টার মধ্যে আরও ১৭ জনের মৃত্যুতে পরিস্থিতির ভয়াবহতা আরও স্পষ্ট হয়েছে। অনেক এলাকায় ঘরবাড়ি ধসে পড়েছে, ফসল নষ্ট হয়েছে এবং গ্রামীণ জীবন সম্পূর্ণ বিপর্যস্ত।

দেশটির প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাম জানিয়েছেন, উদ্ধার ও সহায়তা কার্যক্রমে সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর হাজারো সদস্য অংশ নিচ্ছেন। বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ইতোমধ্যে ১০ হাজারের বেশি সেনা ও উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে। গৃহহীনদের জন্য খোলা হয়েছে শতাধিক অস্থায়ী আশ্রয়কেন্দ্র।

সরকারি হিসাব অনুযায়ী, প্রাকৃতিক এই দুর্যোগে অন্তত ৫৫টি শহরের প্রায় ১৬ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। তিন লাখেরও বেশি মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় দিন কাটাচ্ছেন। এখনো অন্তত ৬৫ জন নিখোঁজ রয়েছে, যাদের উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে কর্তৃপক্ষ।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ