সর্বশেষ
ঢাকা-১৩ নির্বাচনে ফল বাতিলের দাবি, ভোট গণনায় গুরুতর অনিয়মের অভিযোগ
ভোটে বিজয়ের পর দেবিদ্বারবাসীর মন জয় করার অঙ্গীকার হাসনাত আবদুল্লাহর
স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যা, অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের নেতা
উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, নারী নিহত
নিয়ম না মেনে ভোট কেন্দ্র অবস্থান করায় সেনাবাহিনীর বে’ধ’ড় পি’টুনি, যুবদল নেতাসহ আ’ট’ক ২
ক্ষমতায় এলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের
পাকিস্তানে জুমার নামাজে আত্মঘাতী হামলা, নিহত ৩১
প্রবাসীদের পাঠানো ৪ লাখ ২২ হাজার পোস্টাল ব্যালট দেশে
জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের সম্ভাবনা উড়িয়ে দিলেন তারেক রহমান
২৪ ঘণ্টার ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়াল বাজুস
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশের বাজেট ও সরঞ্জাম সংকটে বাড়ছে চাপ
এনসিটি ইজারা বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দর
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজ্জায় ধারাবাহিক হামলা, নিহতের সংখ্যা ৩৭ ছাড়াল
আপিলেও স্বস্তি পেলেন না বিএনপি প্রার্থী, কুমিল্লা-৪ আসনে নির্বাচন অনিশ্চিত
গাজ্জায় আগ্রাসনে ৭০ হাজার ফিলিস্তিনি হত্যার স্বীকারোক্তি ইসরাইলের

জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত দুই সশস্ত্র ব্যক্তি

আন্তর্জাতিক

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে দুই সন্দেহভাজন সশস্ত্র ব্যক্তি নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। সোমবারের এ ঘটনায় সেনা ও পুলিশ সদস্যদের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও সামরিক সরঞ্জাম জব্দ করা হয়েছে। খবর হিন্দুস্তান টাইমস-এর।

ভারতীয় সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুপওয়ারার মাছল সেক্টরে অভিযান চালানো হয়। এ সময় সেনারা সন্দেহজনক নড়াচড়া লক্ষ্য করলে অভিযানের স্থান ঘিরে ফেলে। হঠাৎ করেই ‘সন্ত্রাসীরা’ নির্বিচারে গুলি চালায়। পাল্টা গুলিতে দুজন নিহত হয়। পরবর্তীতে এলাকা তল্লাশি চালিয়ে অস্ত্র ও যোগাযোগ সরঞ্জাম উদ্ধার করা হয়।

অন্যদিকে, আসন্ন শীতকালকে সামনে রেখে সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে অতিরিক্ত সতর্কতা জোরদারের নির্দেশ দিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দিল্লিতে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের নিরাপত্তা বৈঠকে তিনি বলেন, ‘শীতের সময় প্রতিকূল আবহাওয়া কাজে লাগিয়ে সন্ত্রাসীরা নিয়ন্ত্রণরেখা (এলওসি) ও আন্তর্জাতিক সীমান্ত দিয়ে প্রবেশের চেষ্টা করতে পারে। তাই সীমান্তে টহল ও নজরদারি আরও বাড়াতে হবে।’চলমান উত্তেজনার প্রেক্ষাপটে জম্মু ও কাশ্মীরজুড়ে নিরাপত্তা জোরদার করেছে দেশটির প্রশাসন।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ