সর্বশেষ
ঢাকা-১৩ নির্বাচনে ফল বাতিলের দাবি, ভোট গণনায় গুরুতর অনিয়মের অভিযোগ
ভোটে বিজয়ের পর দেবিদ্বারবাসীর মন জয় করার অঙ্গীকার হাসনাত আবদুল্লাহর
স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যা, অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের নেতা
উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, নারী নিহত
নিয়ম না মেনে ভোট কেন্দ্র অবস্থান করায় সেনাবাহিনীর বে’ধ’ড় পি’টুনি, যুবদল নেতাসহ আ’ট’ক ২
ক্ষমতায় এলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের
পাকিস্তানে জুমার নামাজে আত্মঘাতী হামলা, নিহত ৩১
প্রবাসীদের পাঠানো ৪ লাখ ২২ হাজার পোস্টাল ব্যালট দেশে
জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের সম্ভাবনা উড়িয়ে দিলেন তারেক রহমান
২৪ ঘণ্টার ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়াল বাজুস
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশের বাজেট ও সরঞ্জাম সংকটে বাড়ছে চাপ
এনসিটি ইজারা বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দর
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজ্জায় ধারাবাহিক হামলা, নিহতের সংখ্যা ৩৭ ছাড়াল
আপিলেও স্বস্তি পেলেন না বিএনপি প্রার্থী, কুমিল্লা-৪ আসনে নির্বাচন অনিশ্চিত
গাজ্জায় আগ্রাসনে ৭০ হাজার ফিলিস্তিনি হত্যার স্বীকারোক্তি ইসরাইলের

মিরপুরে কেমিক্যাল গোডাউনের আগুনে ৯ জনের মৃত্যু, আরও হতাহতের আশঙ্কা

ঢাকা

রাজধানীর মিরপুরের রূপনগর শিয়ালবাড়ি এলাকায় একটি প্রিন্টিং কারখানা ও কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে নয়জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম সাংবাদিকদের জানান, নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া সম্পন্নের পর পুলিশের কাছে হস্তান্তর করা হবে। তিনি আরও বলেন, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, সকাল ১১টা ৪০ মিনিটের দিকে আগুন লাগার খবর পাওয়া যায়। প্রাথমিকভাবে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আরও কয়েকটি ইউনিট যুক্ত হয়। বিকেল ৪টা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। বর্তমানে মোট ১১টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

এদিকে, ঘটনায় আহত তিনজনকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কেউ আশঙ্কাজনক নয় বলে জানিয়েছেন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান।

তিনি জানান, আহতদের মধ্যে মো. সোহেল সরদার (৩৭), মো. মামুন (৩৫) ও মো. সুরুজ্জামান রয়েছেন। সুরুজ্জামানের শরীরের প্রায় ২ শতাংশ পুড়েছে, বাকিরা ধোঁয়ায় শ্বাসকষ্টে ভুগছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ