সর্বশেষ
ক্ষমতায় এলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের
পাকিস্তানে জুমার নামাজে আত্মঘাতী হামলা, নিহত ৩১
প্রবাসীদের পাঠানো ৪ লাখ ২২ হাজার পোস্টাল ব্যালট দেশে
জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের সম্ভাবনা উড়িয়ে দিলেন তারেক রহমান
২৪ ঘণ্টার ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়াল বাজুস
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশের বাজেট ও সরঞ্জাম সংকটে বাড়ছে চাপ
এনসিটি ইজারা বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দর
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজ্জায় ধারাবাহিক হামলা, নিহতের সংখ্যা ৩৭ ছাড়াল
আপিলেও স্বস্তি পেলেন না বিএনপি প্রার্থী, কুমিল্লা-৪ আসনে নির্বাচন অনিশ্চিত
গাজ্জায় আগ্রাসনে ৭০ হাজার ফিলিস্তিনি হত্যার স্বীকারোক্তি ইসরাইলের
সব জ্বালানি তেলের দাম কমানোর ঘোষণা সরকারের
ভারতে বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীসহ পাঁচজনের মৃত্যু
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চানখারপুল হত্যা মামলার রায় আজ
স্বর্ণের দামে ফের ইতিহাস, ভরিতে বাড়ল ৪ হাজারের বেশি
ঢাকা–বরিশাল মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল ৪ জনের

চাঁদাবাজি মামলায় বিএনপির নেতার জামিন না পাওয়ায় আইনজীবীর উপর হামলাচেষ্টা

রাজনীতি

নোয়াখালীতে চাঁদাবাজির মামলায় আবদুল কাদের জসিম নামে এক বিএনপি নেতার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এ সময় আদালত প্রাঙ্গণে আসামির সমর্থকেরা বাদীপক্ষের আইনজীবী মো. বোরহান উদ্দিনের ওপর হামলার চেষ্টা চালায় এবং সংবাদ সংগ্রহে আসা সাংবাদিকদেরও বাধা দেয়।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর দেড়টার দিকে জেলা ও দায়রা জজ ড. মোরশেদ ইমতিয়াজের আদালত শুনানি শেষে এই আদেশ দেন। আসামি আবদুল কাদের জসিম নোয়াখালীর কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক।

বাদীপক্ষের আইনজীবী মো. বোরহান উদ্দিন জানান, আসামির জামিন বাতিল হওয়ায় তার অনুসারীরা ক্ষুব্ধ হয়ে আমার ওপর হামলার চেষ্টা করে। আমি গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গেলে সাংবাদিকদের কাজেও তারা বাধা দেয়। তিনি আরও বলেন, এর আগে আসামিরা হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়েছিলেন। গত ৫ অক্টোবর নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণের পর পিবিআইয়ের তদন্তের ভিত্তিতে তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। আজ (১৪ অক্টোবর) পুনরায় জামিন আবেদন করলেও আদালত তা নামঞ্জুর করে আবারও কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার নথি অনুযায়ী, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বাটইয়া ইউনিয়নে সৌদি প্রবাসী মহি উদ্দিনের পরিবারের কাছে প্রভাব খাটিয়ে এক লাখ টাকা চাঁদা দাবি করেন জসিম। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি প্রবাসী পরিবার টাকা দিতে অস্বীকার করলে তাদের গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়।

পরে ১ মার্চ বেলা সাড়ে ১১টার দিকে জসিমের দুই সহযোগী মহি উদ্দিনের বাড়ি থেকে ২০ হাজার টাকা আদায় করে নেয়। ভুক্তভোগী পরিবার সেই ঘটনার ভিডিও ধারণ করে রাখে। এরপর বাকী ৮০ হাজার টাকা দিতে প্রবাসী পরিবারকে ফোনে চাপ দিতে থাকেন জসিম।

৭ মার্চ চাঁদাবাজির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জেলা বিএনপি তাকে বাটইয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি দেয়।

 

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ