সর্বশেষ
ঢাকা-১৩ নির্বাচনে ফল বাতিলের দাবি, ভোট গণনায় গুরুতর অনিয়মের অভিযোগ
ভোটে বিজয়ের পর দেবিদ্বারবাসীর মন জয় করার অঙ্গীকার হাসনাত আবদুল্লাহর
স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যা, অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের নেতা
উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, নারী নিহত
নিয়ম না মেনে ভোট কেন্দ্র অবস্থান করায় সেনাবাহিনীর বে’ধ’ড় পি’টুনি, যুবদল নেতাসহ আ’ট’ক ২
ক্ষমতায় এলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের
পাকিস্তানে জুমার নামাজে আত্মঘাতী হামলা, নিহত ৩১
প্রবাসীদের পাঠানো ৪ লাখ ২২ হাজার পোস্টাল ব্যালট দেশে
জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের সম্ভাবনা উড়িয়ে দিলেন তারেক রহমান
২৪ ঘণ্টার ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়াল বাজুস
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশের বাজেট ও সরঞ্জাম সংকটে বাড়ছে চাপ
এনসিটি ইজারা বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দর
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজ্জায় ধারাবাহিক হামলা, নিহতের সংখ্যা ৩৭ ছাড়াল
আপিলেও স্বস্তি পেলেন না বিএনপি প্রার্থী, কুমিল্লা-৪ আসনে নির্বাচন অনিশ্চিত
গাজ্জায় আগ্রাসনে ৭০ হাজার ফিলিস্তিনি হত্যার স্বীকারোক্তি ইসরাইলের

আমিরাতে সোনার দাম ইতিহাস ছুঁয়েছে, ক্রেতা কমলেও বিনিয়োগ বাড়ছে

অনলাইন ডেস্ক

সংযুক্ত আরব আমিরাতে সোনার দাম ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে বেড়ে দাঁড়িয়েছে ৫০২.৫০ দিরহাম, যা দেশটিতে এ পর্যন্ত সর্বোচ্চ। একই সময় ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি গ্রামে ৪৬৫.২৫ দিরহামে। এর আগে রবিবার (১২ অক্টোবর) ২৪ ক্যারেট সোনার দাম ছিল ৪৯০.৫০ দিরহাম এবং ২২ ক্যারেটের দাম ছিল ৪৫৪.২৫ দিরহাম।

আন্তর্জাতিক বাজারেও সোনার মূল্য ঊর্ধ্বমুখী। মঙ্গলবার প্রতি আউন্স সোনার দাম দাঁড়িয়েছে ৪,১৪১.৫ ডলার, যা আগের দিনের তুলনায় ০.৭০ শতাংশ বেশি। গত এক মাসে বিশ্ববাজারে সোনার দর বেড়েছে ১২ শতাংশেরও বেশি।

বিশ্লেষকদের মতে, মূল্যস্ফীতি, অর্থনৈতিক অনিশ্চয়তা, দুর্বল মার্কিন ডলার, স্থিতিশীল সুদের হার এবং ভূরাজনৈতিক অস্থিরতার কারণে বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে সোনার দিকে ঝুঁকছেন। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত সোনার দাম বেড়েছে প্রায় ২৫ শতাংশ, যা শেয়ারবাজার, বন্ড ও তেলের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

এদিকে, সংযুক্ত আরব আমিরাতের খুচরা বাজারে রেকর্ড দামের সোনায় দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। দাম বাড়ায় সাধারণ ক্রেতারা গয়না কেনায় কিছুটা বিরতি দিলেও বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে। মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের আন্তর্জাতিক পরিচালনা পরিচালক শামলাল আহমেদ বলেন, ‘দাম বেড়েছে ঠিকই, কিন্তু সোনার প্রতি মানুষের বিশ্বাস এখনো অটুট। অনেকে অল্প পরিমাণে কিনছেন, তবে বিনিয়োগ হিসেবে সোনার গুরুত্ব আগের চেয়ে আরও বৃদ্ধি পেয়েছে। সোনা শুধু অলংকার নয়, এটি এখন আর্থিক নিরাপত্তার প্রতীক।’

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ