সর্বশেষ
ঢাকা-১৩ নির্বাচনে ফল বাতিলের দাবি, ভোট গণনায় গুরুতর অনিয়মের অভিযোগ
ভোটে বিজয়ের পর দেবিদ্বারবাসীর মন জয় করার অঙ্গীকার হাসনাত আবদুল্লাহর
স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যা, অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের নেতা
উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, নারী নিহত
নিয়ম না মেনে ভোট কেন্দ্র অবস্থান করায় সেনাবাহিনীর বে’ধ’ড় পি’টুনি, যুবদল নেতাসহ আ’ট’ক ২
ক্ষমতায় এলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের
পাকিস্তানে জুমার নামাজে আত্মঘাতী হামলা, নিহত ৩১
প্রবাসীদের পাঠানো ৪ লাখ ২২ হাজার পোস্টাল ব্যালট দেশে
জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের সম্ভাবনা উড়িয়ে দিলেন তারেক রহমান
২৪ ঘণ্টার ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়াল বাজুস
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশের বাজেট ও সরঞ্জাম সংকটে বাড়ছে চাপ
এনসিটি ইজারা বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দর
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজ্জায় ধারাবাহিক হামলা, নিহতের সংখ্যা ৩৭ ছাড়াল
আপিলেও স্বস্তি পেলেন না বিএনপি প্রার্থী, কুমিল্লা-৪ আসনে নির্বাচন অনিশ্চিত
গাজ্জায় আগ্রাসনে ৭০ হাজার ফিলিস্তিনি হত্যার স্বীকারোক্তি ইসরাইলের

২৪ বছর কারাভোগের পর মুক্তি পেয়ে আবেগাপ্লুত ফিলিস্তিনি বন্দি বাহা শাবরাউই

আন্তর্জাতিক

রামাল্লার নুর শামস শরণার্থী শিবিরের বাসিন্দা সদ্য মুক্ত ফিলিস্তিনি বন্দি বাহা শাবরাউই জানিয়েছেন, মুক্তির খবর তিনি পেয়েছিলেন কারাগার থেকে ছাড়ার মাত্র আধা ঘণ্টা আগে। তিনি বলেন, “এখনও বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। আমি চেয়েছিলাম ওফের কারাগারের সেই হলুদ গেট দিয়ে নিজের পায়ে হেঁটে বের হতে।”

আল জাজিরাকে দেওয়া এক টেলিভিশন সাক্ষাৎকারে শাবরাউই বলেন, তার সাজা ছিল ৩৫ বছরের, যার মধ্যে ২৪ বছর তিনি কারাভোগ করেছেন। বন্দিজীবনের মধ্যেই হারিয়েছেন মা-বাবা দুজনকেই। “মানুষের ভালোবাসা ও উষ্ণ অভ্যর্থনায় আমি অভিভূত,” বলেন তিনি। “ভাবছিলাম নিজেকে সামলে রাখব, কিন্তু আল্লাহর কসম, সেই মুহূর্তে নিজেকে ধরে রাখতে পারিনি, কান্না চলে এসেছিল।”

তিনি জানান, গত দুই বছর ধরে ইসরাইলি কারা কর্তৃপক্ষ বন্দিদের বাইরের দুনিয়া থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করে রেখেছিল। “রামাল্লায় ফেরার পথে বারবার জানতে চেয়েছি—বাইরে কী হচ্ছে, এখন কী অবস্থা,” বলেন শাবরাউই।

বর্তমান বন্দিদের অবস্থা সম্পর্কে তিনি বলেন, “তাদের জীবন অত্যন্ত কঠিন ও যন্ত্রণাময়। তারা দোয়া ও সহানুভূতি পাওয়ার যোগ্য।” শাবরাউই আরও জানান, ইসরাইলি কারাগারে এখনো ২০ থেকে ৩০ বছর বয়সী অনেক তরুণ আজীবন সাজা ভোগ করছে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ