সর্বশেষ
ঢাকা-১৩ নির্বাচনে ফল বাতিলের দাবি, ভোট গণনায় গুরুতর অনিয়মের অভিযোগ
ভোটে বিজয়ের পর দেবিদ্বারবাসীর মন জয় করার অঙ্গীকার হাসনাত আবদুল্লাহর
স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যা, অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের নেতা
উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, নারী নিহত
নিয়ম না মেনে ভোট কেন্দ্র অবস্থান করায় সেনাবাহিনীর বে’ধ’ড় পি’টুনি, যুবদল নেতাসহ আ’ট’ক ২
ক্ষমতায় এলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের
পাকিস্তানে জুমার নামাজে আত্মঘাতী হামলা, নিহত ৩১
প্রবাসীদের পাঠানো ৪ লাখ ২২ হাজার পোস্টাল ব্যালট দেশে
জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের সম্ভাবনা উড়িয়ে দিলেন তারেক রহমান
২৪ ঘণ্টার ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়াল বাজুস
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশের বাজেট ও সরঞ্জাম সংকটে বাড়ছে চাপ
এনসিটি ইজারা বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দর
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজ্জায় ধারাবাহিক হামলা, নিহতের সংখ্যা ৩৭ ছাড়াল
আপিলেও স্বস্তি পেলেন না বিএনপি প্রার্থী, কুমিল্লা-৪ আসনে নির্বাচন অনিশ্চিত
গাজ্জায় আগ্রাসনে ৭০ হাজার ফিলিস্তিনি হত্যার স্বীকারোক্তি ইসরাইলের

শান্তিচুক্তি উপেক্ষা করে ইসরাইলের গুলিতে ৯ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক

যুদ্ধবিরতি ভঙ্গ করে গাজায় আরও ৯ জন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে দখলদার ইসরাইলি সেনারা। যুদ্ধবিরতির মধ্যেই বেসামরিক ফিলিস্তিনিদের ওপর এ হামলা চালানো হয়।

মঙ্গলবার (১৪ অক্টোবর) গাজা সিটির দুটি আলাদা স্থানে এ গুলিবর্ষণের ঘটনা ঘটে, এতে প্রাণ হারান অন্তত নয়জন ফিলিস্তিনি নাগরিক।

আল-জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, সেদিন গাজা সিটি দিয়ে নিজেদের বাড়িতে ফেরার পথে ছিলেন স্থানীয়রা। ঠিক সেই সময়ই ইসরাইলি বাহিনী তাদের লক্ষ্য করে গুলি চালায়।

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে, কিছু ব্যক্তি তাদের সেনাদের কাছাকাছি চলে এসেছিল বলে সন্দেহের বশে গুলি করা হয়।

এদিকে, ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মরদেহ আল-আহলি ও আল-নাসের হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

সূত্র: আল-জাজিরা

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ