সর্বশেষ
ক্ষমতায় এলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের
পাকিস্তানে জুমার নামাজে আত্মঘাতী হামলা, নিহত ৩১
প্রবাসীদের পাঠানো ৪ লাখ ২২ হাজার পোস্টাল ব্যালট দেশে
জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের সম্ভাবনা উড়িয়ে দিলেন তারেক রহমান
২৪ ঘণ্টার ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়াল বাজুস
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশের বাজেট ও সরঞ্জাম সংকটে বাড়ছে চাপ
এনসিটি ইজারা বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দর
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজ্জায় ধারাবাহিক হামলা, নিহতের সংখ্যা ৩৭ ছাড়াল
আপিলেও স্বস্তি পেলেন না বিএনপি প্রার্থী, কুমিল্লা-৪ আসনে নির্বাচন অনিশ্চিত
গাজ্জায় আগ্রাসনে ৭০ হাজার ফিলিস্তিনি হত্যার স্বীকারোক্তি ইসরাইলের
সব জ্বালানি তেলের দাম কমানোর ঘোষণা সরকারের
ভারতে বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীসহ পাঁচজনের মৃত্যু
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চানখারপুল হত্যা মামলার রায় আজ
স্বর্ণের দামে ফের ইতিহাস, ভরিতে বাড়ল ৪ হাজারের বেশি
ঢাকা–বরিশাল মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল ৪ জনের

বিজিবির তৎপরতায় কুমিল্লা সীমান্তে কোটি টাকার অবৈধ ভারতীয় পণ্য আটক

আমার কলম অনলাইন

কুমিল্লা জেলার সীমান্ত এলাকা থেকে ১ কোটি ৭৪ লাখ টাকারও বেশি মূল্যের অবৈধ ভারতীয় শাড়ি ও বিভিন্ন মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)। বিষয়টি নিশ্চিত করেছেন ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল মীর আলী এজাজ। মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে বুড়িচং উপজেলার কামারখাড়া এলাকা থেকে এসব পণ্যসহ একটি মিনি কাভার্ড ভ্যান আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিয়মিতভাবে সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে অভিযান পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় ওই রাতে বিজিবি সদস্যরা কুমিল্লা সীমান্তের ভেতরে প্রায় ৭ কিলোমিটার দূরে কামারখাড়া জোড়া ব্রিজ এলাকায় অভিযান চালায়। সেখানে মালিকবিহীন অবস্থায় ৯০১টি ভারতীয় শাড়ি, ১ হাজার ৪৯৭টি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোনের ডিসপ্লে এবং একটি মিনি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।

জব্দ করা এসব পণ্যের মোট আনুমানিক মূল্য দাঁড়িয়েছে ১ কোটি ৭৪ লাখ ৩২ হাজার টাকা।

কর্নেল মীর আলী এজাজ জানান, উদ্ধারকৃত মালামাল পরবর্তী প্রক্রিয়া অনুযায়ী কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ