সর্বশেষ
ঢাকা-১৩ নির্বাচনে ফল বাতিলের দাবি, ভোট গণনায় গুরুতর অনিয়মের অভিযোগ
ভোটে বিজয়ের পর দেবিদ্বারবাসীর মন জয় করার অঙ্গীকার হাসনাত আবদুল্লাহর
স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যা, অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের নেতা
উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, নারী নিহত
নিয়ম না মেনে ভোট কেন্দ্র অবস্থান করায় সেনাবাহিনীর বে’ধ’ড় পি’টুনি, যুবদল নেতাসহ আ’ট’ক ২
ক্ষমতায় এলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের
পাকিস্তানে জুমার নামাজে আত্মঘাতী হামলা, নিহত ৩১
প্রবাসীদের পাঠানো ৪ লাখ ২২ হাজার পোস্টাল ব্যালট দেশে
জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের সম্ভাবনা উড়িয়ে দিলেন তারেক রহমান
২৪ ঘণ্টার ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়াল বাজুস
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশের বাজেট ও সরঞ্জাম সংকটে বাড়ছে চাপ
এনসিটি ইজারা বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দর
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজ্জায় ধারাবাহিক হামলা, নিহতের সংখ্যা ৩৭ ছাড়াল
আপিলেও স্বস্তি পেলেন না বিএনপি প্রার্থী, কুমিল্লা-৪ আসনে নির্বাচন অনিশ্চিত
গাজ্জায় আগ্রাসনে ৭০ হাজার ফিলিস্তিনি হত্যার স্বীকারোক্তি ইসরাইলের

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। বুধবার বেলুচিস্তান সীমান্তে আফগান তালেবান ও পাকিস্তানি সেনাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১২ জন আফগান ও ৬ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক মানুষ। খবর আল জাজিরা ও রয়টার্সের।

সংঘর্ষ শুরু হয় মঙ্গলবার রাত থেকে। উভয় পক্ষই একে অপরকে হামলার জন্য দায়ী করছে। আফগান তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ দাবি করেছেন, পাকিস্তান প্রথমে গুলি চালায়। তাদের পাল্টা হামলায় পাকিস্তানি সামরিক ঘাঁটি ও অস্ত্র ধ্বংস করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

অন্যদিকে পাকিস্তানি কর্তৃপক্ষের অভিযোগ, আফগান তালেবানই প্রথম সীমান্ত পোস্টে আক্রমণ চালায়। সংঘাতে নারী ও শিশুসহ অন্তত ৮০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ।

তীব্র এই সংঘর্ষে সীমান্ত এলাকার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ