সর্বশেষ
ঢাকা-১৩ নির্বাচনে ফল বাতিলের দাবি, ভোট গণনায় গুরুতর অনিয়মের অভিযোগ
ভোটে বিজয়ের পর দেবিদ্বারবাসীর মন জয় করার অঙ্গীকার হাসনাত আবদুল্লাহর
স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যা, অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের নেতা
উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, নারী নিহত
নিয়ম না মেনে ভোট কেন্দ্র অবস্থান করায় সেনাবাহিনীর বে’ধ’ড় পি’টুনি, যুবদল নেতাসহ আ’ট’ক ২
ক্ষমতায় এলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের
পাকিস্তানে জুমার নামাজে আত্মঘাতী হামলা, নিহত ৩১
প্রবাসীদের পাঠানো ৪ লাখ ২২ হাজার পোস্টাল ব্যালট দেশে
জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের সম্ভাবনা উড়িয়ে দিলেন তারেক রহমান
২৪ ঘণ্টার ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়াল বাজুস
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশের বাজেট ও সরঞ্জাম সংকটে বাড়ছে চাপ
এনসিটি ইজারা বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দর
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজ্জায় ধারাবাহিক হামলা, নিহতের সংখ্যা ৩৭ ছাড়াল
আপিলেও স্বস্তি পেলেন না বিএনপি প্রার্থী, কুমিল্লা-৪ আসনে নির্বাচন অনিশ্চিত
গাজ্জায় আগ্রাসনে ৭০ হাজার ফিলিস্তিনি হত্যার স্বীকারোক্তি ইসরাইলের

বিএনপি ছেড়ে জামায়াতে ইসলামীতে যোগ দিলেন ৪০০ নেতা-কর্মী

আমার কলম অনলাইন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বিএনপি ছেড়ে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন দলটির প্রায় চার শতাধিক নেতা-কর্মী। বুধবার (১৫ অক্টোবর) বিকেলে উপজেলার বেলগাছি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ উপলক্ষে এক যোগদান ও নির্বাচনী সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বেলগাছি ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি জাহিদুল ইসলাম সলকের নেতৃত্বে প্রায় চার শতাধিক নেতা-কর্মী জেলা জামায়াতে ইসলামীর আমির রুহুল আমিনের হাতে হাত রেখে আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দেন। পরে নতুনদের ফুলের মালা পরিয়ে বরণ করে নেন জামায়াত নেতারা।

সভায় সভাপতিত্ব করেন বেলগাছি ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির আমান উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট রুহুল আমিন।

বিএনপি থেকে জামায়াতে যোগ দেওয়া জাহিদুল ইসলাম সলক বলেন, “বিএনপির সঙ্গে শুরু থেকেই ছিলাম, কিন্তু নানা কারণে এখন আর দলের প্রতি আগের মতো বিশ্বাস নেই। তাই ইসলামী আদর্শে বিশ্বাসী হয়ে জামায়াতে ইসলামীতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”

অ্যাডভোকেট রুহুল আমিন বলেন, “জনগণের আস্থা অর্জন করতে হলে ইসলামভিত্তিক ন্যায় ও আদর্শের রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে। জামায়াতে ইসলামী সেই মূল্যবোধের রাজনীতি করে। বিএনপিসহ বিভিন্ন দলের যারা আজ আমাদের দলে যোগ দিয়েছেন, তারা সত্য ও ন্যায়ের পথে এসেছেন। আমরা আল্লাহর আইন প্রতিষ্ঠা ও দুর্নীতিমুক্ত সমাজ গড়তে একসঙ্গে কাজ করব।”তিনি আরও বলেন, “আমরা সবাই এক পরিবারের সদস্য। কারও বিপদে জামায়াতে ইসলামী কখনও পিছু হটবে না।”

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ