সর্বশেষ
ঢাকা-১৩ নির্বাচনে ফল বাতিলের দাবি, ভোট গণনায় গুরুতর অনিয়মের অভিযোগ
ভোটে বিজয়ের পর দেবিদ্বারবাসীর মন জয় করার অঙ্গীকার হাসনাত আবদুল্লাহর
স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যা, অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের নেতা
উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, নারী নিহত
নিয়ম না মেনে ভোট কেন্দ্র অবস্থান করায় সেনাবাহিনীর বে’ধ’ড় পি’টুনি, যুবদল নেতাসহ আ’ট’ক ২
ক্ষমতায় এলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের
পাকিস্তানে জুমার নামাজে আত্মঘাতী হামলা, নিহত ৩১
প্রবাসীদের পাঠানো ৪ লাখ ২২ হাজার পোস্টাল ব্যালট দেশে
জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের সম্ভাবনা উড়িয়ে দিলেন তারেক রহমান
২৪ ঘণ্টার ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়াল বাজুস
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশের বাজেট ও সরঞ্জাম সংকটে বাড়ছে চাপ
এনসিটি ইজারা বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দর
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজ্জায় ধারাবাহিক হামলা, নিহতের সংখ্যা ৩৭ ছাড়াল
আপিলেও স্বস্তি পেলেন না বিএনপি প্রার্থী, কুমিল্লা-৪ আসনে নির্বাচন অনিশ্চিত
গাজ্জায় আগ্রাসনে ৭০ হাজার ফিলিস্তিনি হত্যার স্বীকারোক্তি ইসরাইলের

ভারতে স্কুলের নিয়ম মানতে হিজাব পরার নিষেধাজ্ঞা

আমার কলম অনলাইন

ভারতের কেরালায় স্কুলে হিজাব পরা নিয়ে বিতর্কের জেরে শেষ পর্যন্ত আপসের পথে হাঁটলেন এক মুসলিম ছাত্রীর পরিবার। কোচির পাল্লুরুথি এলাকার বেসরকারি সেন্ট রিটা’স পাবলিক স্কুলে এই ঘটনাটি ঘটে। শুরুতে হিজাব ছাড়তে অনড় থাকলেও শেষ পর্যন্ত স্কুলের পোশাকবিধি মেনে মেয়েকে ক্লাসে পাঠানোর সিদ্ধান্ত নেন তার বাবা-মা।

ঘটনার সূত্রপাত, ওই ছাত্রীর হিজাব পরা নিয়ে স্কুল কর্তৃপক্ষ আপত্তি জানালে। এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি সামাল দিতে প্রতিষ্ঠানটি দুই দিনের ছুটি ঘোষণা করে। মেয়েটির বাবা-মা জানিয়েছেন, “সে বুধবার থেকে ক্লাস শুরু করবে। আমরা স্কুলের নিয়ম মেনে চলার সিদ্ধান্ত নিয়েছি।”

স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, হিজাব তাদের নির্ধারিত ইউনিফর্ম নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তবে তারা আশ্বস্ত করেছে যে, নিয়ম মানা কোনো শিক্ষার্থীকে ক্লাসে অংশগ্রহণ থেকে বিরত রাখা হবে না। পিটিএ সভাপতি জোশি কাইথাভালাপ্পিল বলেন, “ছাত্রীটি চাইলে ক্লাসে অংশ নিতে পারে। স্কুল কাউকেই শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত করছে না, শুধু নিয়ম মেনে চলার আহ্বান জানানো হয়েছে।”

এর আগে এরনাকুলামের শিক্ষা উপ-পরিচালক সুবিন পল মন্তব্য করেন, কোনো শিক্ষাপ্রতিষ্ঠান হিজাব পরাকে অজুহাত দেখিয়ে ছাত্রীর শিক্ষা অধিকার অস্বীকার করতে পারে না। কেরালার সাধারণ শিক্ষা মন্ত্রী ভি. শিবনকুট্টিও বলেন, “সেন্ট রিটা’স পাবলিক স্কুল হিজাব পরা এক ছাত্রীর মৌলিক অধিকার, বিশেষত ধর্মীয় স্বাধীনতা ও শিক্ষার অধিকার লঙ্ঘন করেছে।”

তিনি আরও জানান, “স্কুল ইউনিফর্মের নকশা ও রঙ নির্ধারণ করতে পারে, কিন্তু শিক্ষার্থীদের সাংবিধানিক অধিকার হরণ করার অধিকার তাদের নেই। সরকার স্কুল কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চেয়েছে এবং তাদের জবাবের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”

ঘটনার পর উত্তেজনা এড়াতে স্কুলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এমপি হিবি ইডেনসহ স্থানীয় জনপ্রতিনিধিরা মেয়েটির পরিবারের সঙ্গে আলোচনা করে সমঝোতা আনতে ভূমিকা রাখেন। এই মীমাংসায় সন্তোষ প্রকাশ করে মন্ত্রী শিবনকুট্টি বলেন, “এ ধরনের বিরোধ নিরসনে নির্বাচিত প্রতিনিধিদের মধ্যস্থতা প্রশংসনীয়। তবে সরকার এতে কোনো পক্ষ নয়।”

সূত্র: অবজারভার পোস্ট

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ