সর্বশেষ
ঢাকা-১৩ নির্বাচনে ফল বাতিলের দাবি, ভোট গণনায় গুরুতর অনিয়মের অভিযোগ
ভোটে বিজয়ের পর দেবিদ্বারবাসীর মন জয় করার অঙ্গীকার হাসনাত আবদুল্লাহর
স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যা, অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের নেতা
উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, নারী নিহত
নিয়ম না মেনে ভোট কেন্দ্র অবস্থান করায় সেনাবাহিনীর বে’ধ’ড় পি’টুনি, যুবদল নেতাসহ আ’ট’ক ২
ক্ষমতায় এলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের
পাকিস্তানে জুমার নামাজে আত্মঘাতী হামলা, নিহত ৩১
প্রবাসীদের পাঠানো ৪ লাখ ২২ হাজার পোস্টাল ব্যালট দেশে
জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের সম্ভাবনা উড়িয়ে দিলেন তারেক রহমান
২৪ ঘণ্টার ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়াল বাজুস
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশের বাজেট ও সরঞ্জাম সংকটে বাড়ছে চাপ
এনসিটি ইজারা বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দর
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজ্জায় ধারাবাহিক হামলা, নিহতের সংখ্যা ৩৭ ছাড়াল
আপিলেও স্বস্তি পেলেন না বিএনপি প্রার্থী, কুমিল্লা-৪ আসনে নির্বাচন অনিশ্চিত
গাজ্জায় আগ্রাসনে ৭০ হাজার ফিলিস্তিনি হত্যার স্বীকারোক্তি ইসরাইলের

ভারতের ত্রিপুরায় ৩ বাংলাদেশি নাগরিককে পিটিয়ে হত্যা, নিশ্চিত করেছে বিজিবি

আমার কলম অনলাইন

ভারতের ত্রিপুরায় তিন বাংলাদেশি নাগরিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে। বিষয়টি বুধবার (১৫ অক্টোবর) মধ্যরাতে নিশ্চিত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) মিডিয়া সেল।

প্রাথমিক তথ্য অনুযায়ী, নিহতদের বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সোনাচং বাজার এলাকায়। তবে এখনো তাদের নাম-পরিচয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা যায়নি। ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান জানিয়েছেন, নিহতদের পরিচয় নিশ্চিত হলে তা পরবর্তীতে জানানো হবে।

বিজিবির তথ্যমতে, দুই-তিন দিন আগে শ্রীমঙ্গল উপজেলার সীমান্তবর্তী বিদ্যাবিল এলাকা দিয়ে ওই তিন বাংলাদেশি ত্রিপুরা রাজ্যের খোয়াই জেলার কারেঙ্গিছড়া এলাকায় অনুপ্রবেশ করেন। সীমান্তের শূন্যরেখা থেকে চার থেকে পাঁচ কিলোমিটার ভেতরে অবস্থিত এ এলাকা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ৭০ ব্যাটালিয়নের আওতায় পড়ে।

সেখানে স্থানীয়রা গরু চোর সন্দেহে রাতের আঁধারে তাদের ওপর সংঘবদ্ধভাবে হামলা চালায়। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। তাদের মরদেহ বর্তমানে ভারতের সাম্পাহার থানায় রয়েছে।

এ ঘটনায় বিএসএফের সঙ্গে যোগাযোগ রেখে ঘটনার সত্যতা যাচাই এবং বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা অব্যাহত রেখেছে বিজিবি।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ