সর্বশেষ
ঢাকা-১৩ নির্বাচনে ফল বাতিলের দাবি, ভোট গণনায় গুরুতর অনিয়মের অভিযোগ
ভোটে বিজয়ের পর দেবিদ্বারবাসীর মন জয় করার অঙ্গীকার হাসনাত আবদুল্লাহর
স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যা, অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের নেতা
উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, নারী নিহত
নিয়ম না মেনে ভোট কেন্দ্র অবস্থান করায় সেনাবাহিনীর বে’ধ’ড় পি’টুনি, যুবদল নেতাসহ আ’ট’ক ২
ক্ষমতায় এলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের
পাকিস্তানে জুমার নামাজে আত্মঘাতী হামলা, নিহত ৩১
প্রবাসীদের পাঠানো ৪ লাখ ২২ হাজার পোস্টাল ব্যালট দেশে
জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের সম্ভাবনা উড়িয়ে দিলেন তারেক রহমান
২৪ ঘণ্টার ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়াল বাজুস
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশের বাজেট ও সরঞ্জাম সংকটে বাড়ছে চাপ
এনসিটি ইজারা বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দর
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজ্জায় ধারাবাহিক হামলা, নিহতের সংখ্যা ৩৭ ছাড়াল
আপিলেও স্বস্তি পেলেন না বিএনপি প্রার্থী, কুমিল্লা-৪ আসনে নির্বাচন অনিশ্চিত
গাজ্জায় আগ্রাসনে ৭০ হাজার ফিলিস্তিনি হত্যার স্বীকারোক্তি ইসরাইলের

দেশজুড়ে এইচএসসি ও সমমানের ফল প্রকাশ: পাসের হার ৫৮.৮৩%, কমেছে ১৯ শতাংশ

আমার কলম অনলাইন

চলতি বছরের এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। সারা দেশে গড় পাসের হার দাঁড়িয়েছে ৫৮ দশমিক ৮৩ শতাংশ। বৃহস্পতিবার সকাল ১০টায় দেশের সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, পরীক্ষাকেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে ফলাফল প্রকাশ করা হয়। শিক্ষার্থীরা এসএমএসের মাধ্যমেও ফলাফল জানতে পারছেন।

এবার জিপিএ-৫ অর্জন করেছেন ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী। বোর্ডভিত্তিক ফলাফলে দেখা যায়—ঢাকা বোর্ডে পাসের হার ৬৪.৬২, রাজশাহীতে ৫৯.৪০, কুমিল্লায় ৪৮.৮৬, যশোরে ৫০.২০, চট্টগ্রামে ৫২.৫৭, বরিশালে ৬২.৫৭, সিলেটে ৫১.৮৬, দিনাজপুরে ৫৭.৪৯, ময়মনসিংহে ৫১.৫৪, মাদরাসা বোর্ডে ৭৫.৬১ এবং কারিগরি বোর্ডে ৬২.৬৭ শতাংশ।

গত বছরের তুলনায় এবার পাসের হার উল্লেখযোগ্যভাবে কমেছে প্রায় ১৯ শতাংশ। ২০২৪ সালে এইচএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ছিল ৭৭ দশমিক ৭৮ শতাংশ।

ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, পাসের হার ও জিপিএ-৫—দুই ক্ষেত্রেই এগিয়ে মেয়েরা। তবে, এ বছর শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে, বিপরীতে বেড়েছে শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যা। মোট ২০২টি শিক্ষা প্রতিষ্ঠানে একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ