সর্বশেষ
ঢাকা-১৩ নির্বাচনে ফল বাতিলের দাবি, ভোট গণনায় গুরুতর অনিয়মের অভিযোগ
ভোটে বিজয়ের পর দেবিদ্বারবাসীর মন জয় করার অঙ্গীকার হাসনাত আবদুল্লাহর
স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যা, অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের নেতা
উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, নারী নিহত
নিয়ম না মেনে ভোট কেন্দ্র অবস্থান করায় সেনাবাহিনীর বে’ধ’ড় পি’টুনি, যুবদল নেতাসহ আ’ট’ক ২
ক্ষমতায় এলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের
পাকিস্তানে জুমার নামাজে আত্মঘাতী হামলা, নিহত ৩১
প্রবাসীদের পাঠানো ৪ লাখ ২২ হাজার পোস্টাল ব্যালট দেশে
জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের সম্ভাবনা উড়িয়ে দিলেন তারেক রহমান
২৪ ঘণ্টার ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়াল বাজুস
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশের বাজেট ও সরঞ্জাম সংকটে বাড়ছে চাপ
এনসিটি ইজারা বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দর
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজ্জায় ধারাবাহিক হামলা, নিহতের সংখ্যা ৩৭ ছাড়াল
আপিলেও স্বস্তি পেলেন না বিএনপি প্রার্থী, কুমিল্লা-৪ আসনে নির্বাচন অনিশ্চিত
গাজ্জায় আগ্রাসনে ৭০ হাজার ফিলিস্তিনি হত্যার স্বীকারোক্তি ইসরাইলের

চাকসু নির্বাচনে দাপট ছাত্রশিবিরের, ভিপি-জিএস দু’পদেই জয়

আমার কলম অনলাইন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে বিপুল ব্যবধানে জয় পেয়েছে ছাত্রশিবির সমর্থিত প্যানেল। সংগঠনটির সমর্থনে গঠিত সম্প্রীতির শিক্ষার্থী জোটের প্রার্থীরা ২৬টির মধ্যে ২৪টি পদে বিজয়ী হয়েছেন। এর মধ্যে ভিপি নির্বাচিত হয়েছেন ইব্রাহিম হোসেন রনি এবং জিএস পদে জয় পেয়েছেন সাঈদ বিন হাবিব।

অন্যদিকে, ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী আইয়ুবুর রহমান তৌফিক এজিএস পদে এবং তামান্না মাহবুব প্রীতি সহ-খেলাধুলা সম্পাদক পদে জয় লাভ করেছেন।

বৃহস্পতিবার ভোরে বিশ্ববিদ্যালয়ের বিবিএ অডিটোরিয়ামে প্রধান নির্বাচন কমিশনার আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

ফলাফল অনুযায়ী, ভিপি পদে ছাত্রশিবিরের ইব্রাহিম হোসেন রনি পেয়েছেন ৭ হাজার ৯৮৩ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের সাজ্জাদ হোসেন পেয়েছেন ৪ হাজার ৩৭৪ ভোট।

অন্যদিকে, জিএস পদে সাঈদ বিন হাবিব পেয়েছেন ৮ হাজার ৩১ ভোট, আর ছাত্রদলের প্রার্থী শাফায়াত পেয়েছেন ২ হাজার ৭৩৪ ভোট।

এর বাইরে, কেন্দ্রীয় সংসদের দুটি পদে জয় পেয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেল।

বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। চাকসুর ২৬টি পদের জন্য ৪১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন, আর হল সংসদের ২৪টি পদের জন্য ৪৯৩ জন প্রার্থী লড়েন।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ