সর্বশেষ
ঢাকা-১৩ নির্বাচনে ফল বাতিলের দাবি, ভোট গণনায় গুরুতর অনিয়মের অভিযোগ
ভোটে বিজয়ের পর দেবিদ্বারবাসীর মন জয় করার অঙ্গীকার হাসনাত আবদুল্লাহর
স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যা, অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের নেতা
উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, নারী নিহত
নিয়ম না মেনে ভোট কেন্দ্র অবস্থান করায় সেনাবাহিনীর বে’ধ’ড় পি’টুনি, যুবদল নেতাসহ আ’ট’ক ২
ক্ষমতায় এলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের
পাকিস্তানে জুমার নামাজে আত্মঘাতী হামলা, নিহত ৩১
প্রবাসীদের পাঠানো ৪ লাখ ২২ হাজার পোস্টাল ব্যালট দেশে
জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের সম্ভাবনা উড়িয়ে দিলেন তারেক রহমান
২৪ ঘণ্টার ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়াল বাজুস
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশের বাজেট ও সরঞ্জাম সংকটে বাড়ছে চাপ
এনসিটি ইজারা বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দর
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজ্জায় ধারাবাহিক হামলা, নিহতের সংখ্যা ৩৭ ছাড়াল
আপিলেও স্বস্তি পেলেন না বিএনপি প্রার্থী, কুমিল্লা-৪ আসনে নির্বাচন অনিশ্চিত
গাজ্জায় আগ্রাসনে ৭০ হাজার ফিলিস্তিনি হত্যার স্বীকারোক্তি ইসরাইলের

চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুনে টেক্সটাইল কারখানা পুড়ে ছাই

আমার কলম অনলাইন

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) ‘অ্যাডামস ক্যাপ অ্যান্ড টেক্সটাইল লিমিটেড’ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুরো ভবনটি ভস্মীভূত হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে অষ্টম তলার গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিটসহ সেনা, নৌ ও বিমানবাহিনীর টিম টানা ১৮ ঘণ্টা চেষ্টা চালিয়েও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। অবশেষে শুক্রবার সকালে আগুন নিজে থেকেই নিভে যায়।

কেমিক্যালজাত উপকরণের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম। ঘটনাটি ফায়ার সার্ভিসের প্রস্তুতি ও সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছে স্থানীয়দের মধ্যে।

অগ্নিকাণ্ডে ভবনের কয়েকটি তলা ধসে পড়ায় সেটিকে সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ইপিজেড কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ