সর্বশেষ
ক্ষমতায় এলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের
পাকিস্তানে জুমার নামাজে আত্মঘাতী হামলা, নিহত ৩১
প্রবাসীদের পাঠানো ৪ লাখ ২২ হাজার পোস্টাল ব্যালট দেশে
জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের সম্ভাবনা উড়িয়ে দিলেন তারেক রহমান
২৪ ঘণ্টার ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়াল বাজুস
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশের বাজেট ও সরঞ্জাম সংকটে বাড়ছে চাপ
এনসিটি ইজারা বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দর
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজ্জায় ধারাবাহিক হামলা, নিহতের সংখ্যা ৩৭ ছাড়াল
আপিলেও স্বস্তি পেলেন না বিএনপি প্রার্থী, কুমিল্লা-৪ আসনে নির্বাচন অনিশ্চিত
গাজ্জায় আগ্রাসনে ৭০ হাজার ফিলিস্তিনি হত্যার স্বীকারোক্তি ইসরাইলের
সব জ্বালানি তেলের দাম কমানোর ঘোষণা সরকারের
ভারতে বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীসহ পাঁচজনের মৃত্যু
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চানখারপুল হত্যা মামলার রায় আজ
স্বর্ণের দামে ফের ইতিহাস, ভরিতে বাড়ল ৪ হাজারের বেশি
ঢাকা–বরিশাল মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল ৪ জনের

“রক্ত দিতে এগিয়ে, ক্ষমতায় গেলে খুঁজে পাবেন না”— ফেসবুকে ক্ষোভে হাসনাত আব্দুল্লাহ

আমার কলম অনলাইন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেছেন—‘রক্ত দিতে হলে আমরা থাকব সামনের সারিতে, কিন্তু ক্ষমতায় গেলে আমাদের খুঁজে পাওয়া যাবে না।’

শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, ‘এখন পর্যন্ত এই দেশে দেখা একমাত্র বাস্তব সংস্কার হলো এই ছবিগুলোতে যা দেখছেন। রক্ত দিতে হলে আমরা সামনে থাকি, কিন্তু ক্ষমতার প্রসঙ্গ এলে আমরা গায়েব হয়ে যাই। আবারও বলছি!’

তার ওই পোস্টে দুটি ছবি সংযুক্ত করে তৈরি করা হয় একটি কোলাজ। প্রথম ছবিতে দেখা যায়, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ক্ষমতা গ্রহণের শুরুর দিকে নাহিদ ইসলাম, সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহসহ তৎকালীন বেশ কয়েকজন সমন্বয়কের সঙ্গে ছবি তুলেছেন। অপর ছবিতে দেখা যায়, জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন।

এর আগে, জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ না নেওয়ার ঘোষণা দেয় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে দলের মিডিয়া গ্রুপে এ ঘোষণা জানানো হয়।

এনসিপির মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন রাত ২টা ৪ মিনিটে গ্রুপে পাঠানো বার্তায় লেখেন—‘জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অংশগ্রহণ করবে না।’

বার্তায় আরও বলা হয়—‘এনসিপি মনে করে, এই স্বাক্ষর অনুষ্ঠান কোনো আইনি ভিত্তি তৈরি করবে না। এটি কেবল আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। আমরা বহুবার বলেছি, আইনি ভিত্তি ছাড়া এই প্রক্রিয়া কার্যকর হবে না। আইনি কাঠামো নিশ্চিতের আগেই এমন অনুষ্ঠান “জুলাই ঘোষণাপত্র”-এর মতো একতরফা দলিলে পরিণত হবে।’

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ