সর্বশেষ
ঢাকা-১৩ নির্বাচনে ফল বাতিলের দাবি, ভোট গণনায় গুরুতর অনিয়মের অভিযোগ
ভোটে বিজয়ের পর দেবিদ্বারবাসীর মন জয় করার অঙ্গীকার হাসনাত আবদুল্লাহর
স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যা, অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের নেতা
উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, নারী নিহত
নিয়ম না মেনে ভোট কেন্দ্র অবস্থান করায় সেনাবাহিনীর বে’ধ’ড় পি’টুনি, যুবদল নেতাসহ আ’ট’ক ২
ক্ষমতায় এলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের
পাকিস্তানে জুমার নামাজে আত্মঘাতী হামলা, নিহত ৩১
প্রবাসীদের পাঠানো ৪ লাখ ২২ হাজার পোস্টাল ব্যালট দেশে
জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের সম্ভাবনা উড়িয়ে দিলেন তারেক রহমান
২৪ ঘণ্টার ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়াল বাজুস
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশের বাজেট ও সরঞ্জাম সংকটে বাড়ছে চাপ
এনসিটি ইজারা বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দর
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজ্জায় ধারাবাহিক হামলা, নিহতের সংখ্যা ৩৭ ছাড়াল
আপিলেও স্বস্তি পেলেন না বিএনপি প্রার্থী, কুমিল্লা-৪ আসনে নির্বাচন অনিশ্চিত
গাজ্জায় আগ্রাসনে ৭০ হাজার ফিলিস্তিনি হত্যার স্বীকারোক্তি ইসরাইলের

শাহজালাল বিমানবন্দরে অগ্নিকাণ্ডে বিলিয়ন ডলারের ক্ষতি আশঙ্কা

আমার কলম অনলাইন

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে বিলিয়ন ডলারের (প্রায় ১০ হাজার কোটি টাকা) বেশি ক্ষয়ক্ষতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ইন্টারন্যাশনাল এয়ার এক্সপ্রেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএইএবি) সভাপতি কবির আহমেদ।

শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় তিনি বলেন, আগুনে একাধিক ওয়্যারহাউস ও একটি এয়ার এক্সপ্রেস ইউনিট সম্পূর্ণভাবে পুড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় ভয়াবহ ক্ষতির পাশাপাশি অব্যবস্থাপনাকেও দায়ী করছেন এভিয়েশন বিশেষজ্ঞরা।

কবির আহমেদ জানান, ‘আমরা প্রাথমিকভাবে অনুমান করছি, ক্ষয়ক্ষতির পরিমাণ বিলিয়ন ডলারের বেশি হবে। এয়ার এক্সপ্রেস ইউনিটের কোনো কিছুই অক্ষত নেই।’

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, শনিবার দুপুর আড়াইটার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট। পাশাপাশি সেনাবাহিনী, বিমান, নৌবাহিনী ও বিজিবির বিশেষ দলও আগুন নিয়ন্ত্রণে অংশ নেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, খুব অল্প সময়ের মধ্যেই আগুন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। নিরাপত্তার স্বার্থে উড্ডয়নের অপেক্ষায় থাকা উড়োজাহাজগুলো দ্রুত সরিয়ে নেওয়া হয়। আগুনের কারণে সাময়িকভাবে বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ হয়ে যায়। ফলে ঢাকাগামী অন্তত ৮টি ফ্লাইট চট্টগ্রামে এবং একটি ফ্লাইট সিলেটে অবতরণ করে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ