সর্বশেষ
ঢাকা-১৩ নির্বাচনে ফল বাতিলের দাবি, ভোট গণনায় গুরুতর অনিয়মের অভিযোগ
ভোটে বিজয়ের পর দেবিদ্বারবাসীর মন জয় করার অঙ্গীকার হাসনাত আবদুল্লাহর
স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যা, অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের নেতা
উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, নারী নিহত
নিয়ম না মেনে ভোট কেন্দ্র অবস্থান করায় সেনাবাহিনীর বে’ধ’ড় পি’টুনি, যুবদল নেতাসহ আ’ট’ক ২
ক্ষমতায় এলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের
পাকিস্তানে জুমার নামাজে আত্মঘাতী হামলা, নিহত ৩১
প্রবাসীদের পাঠানো ৪ লাখ ২২ হাজার পোস্টাল ব্যালট দেশে
জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের সম্ভাবনা উড়িয়ে দিলেন তারেক রহমান
২৪ ঘণ্টার ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়াল বাজুস
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশের বাজেট ও সরঞ্জাম সংকটে বাড়ছে চাপ
এনসিটি ইজারা বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দর
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজ্জায় ধারাবাহিক হামলা, নিহতের সংখ্যা ৩৭ ছাড়াল
আপিলেও স্বস্তি পেলেন না বিএনপি প্রার্থী, কুমিল্লা-৪ আসনে নির্বাচন অনিশ্চিত
গাজ্জায় আগ্রাসনে ৭০ হাজার ফিলিস্তিনি হত্যার স্বীকারোক্তি ইসরাইলের

দোহায় পাকিস্তান-আফগানিস্তানের ঐতিহাসিক যুদ্ধবিরতি চুক্তি

আন্তর্জাতিক ডেস্ক

দীর্ঘ উত্তেজনার পর অবশেষে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে স্বাক্ষরিত হলো এক ঐতিহাসিক যুদ্ধবিরতি চুক্তি। কাতারের রাজধানী দোহায়, দেশটির কূটনৈতিক মধ্যস্থতায় এ চুক্তি সম্পন্ন হয়। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার প্রচেষ্টায় এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। খবর জিও নিউজের।

কাতারি কর্মকর্তারা জানিয়েছেন, এই যুদ্ধবিরতি চুক্তি দক্ষিণ এশিয়ায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠার পথে নতুন অধ্যায় সূচনা করবে বলে তারা আশা করছেন। উভয় দেশ ভবিষ্যতে আরও বৈঠকে বসে দীর্ঘমেয়াদি শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য একটি স্থায়ী কাঠামো গঠনে সম্মত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শনিবার দোহায় অনুষ্ঠিত হয় দুই দেশের প্রথম দফার বৈঠক। এতে পাকিস্তান প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এবং আফগানিস্তানের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী মোল্লা ইয়াকুব।

বৈঠকে পাকিস্তান জানায়, আফগান ভূখণ্ডে সক্রিয় জঙ্গি সংগঠনগুলোর উপস্থিতি কোনোভাবেই মেনে নেওয়া হবে না। চুক্তি স্বাক্ষরের পর খাজা আসিফ বলেন, “এই সমঝোতা সীমান্তে দীর্ঘদিনের উত্তেজনা প্রশমিত করবে বলে আমরা বিশ্বাস করি।”

তিনি আরও জানান, দুই দেশের প্রতিনিধিদল আসন্ন ২৫ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে আবার বৈঠকে বসবে। পাশাপাশি, একে অপরের আঞ্চলিক সার্বভৌমত্বকে সম্মান জানাতে উভয় পক্ষ একমত হয়েছে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ