সর্বশেষ
ঢাকা-১৩ নির্বাচনে ফল বাতিলের দাবি, ভোট গণনায় গুরুতর অনিয়মের অভিযোগ
ভোটে বিজয়ের পর দেবিদ্বারবাসীর মন জয় করার অঙ্গীকার হাসনাত আবদুল্লাহর
স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যা, অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের নেতা
উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, নারী নিহত
নিয়ম না মেনে ভোট কেন্দ্র অবস্থান করায় সেনাবাহিনীর বে’ধ’ড় পি’টুনি, যুবদল নেতাসহ আ’ট’ক ২
ক্ষমতায় এলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের
পাকিস্তানে জুমার নামাজে আত্মঘাতী হামলা, নিহত ৩১
প্রবাসীদের পাঠানো ৪ লাখ ২২ হাজার পোস্টাল ব্যালট দেশে
জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের সম্ভাবনা উড়িয়ে দিলেন তারেক রহমান
২৪ ঘণ্টার ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়াল বাজুস
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশের বাজেট ও সরঞ্জাম সংকটে বাড়ছে চাপ
এনসিটি ইজারা বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দর
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজ্জায় ধারাবাহিক হামলা, নিহতের সংখ্যা ৩৭ ছাড়াল
আপিলেও স্বস্তি পেলেন না বিএনপি প্রার্থী, কুমিল্লা-৪ আসনে নির্বাচন অনিশ্চিত
গাজ্জায় আগ্রাসনে ৭০ হাজার ফিলিস্তিনি হত্যার স্বীকারোক্তি ইসরাইলের

ট্রাম্পের নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে ‘নো কিংস’ বিক্ষোভে লাখো মানুষ

আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন, শিক্ষা ও নিরাপত্তা নীতি এবং কর্তৃত্ববাদী শাসনের প্রতিবাদে যুক্তরাষ্ট্রজুড়ে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্ক, ওয়াশিংটন ডিসি, শিকাগো, মিয়ামি ও লস অ্যাঞ্জেলেসসহ বিভিন্ন শহরে ‘নো কিংস’ নামে এই আন্দোলনে অংশ নেয় লাখো মানুষ। খবর বিবিসির।

শনিবার সকালে নিউইয়র্ক সিটির বিখ্যাত টাইমস স্কয়ারে বিক্ষোভ শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই সেভেন্থ অ্যাভিনিউজুড়ে হাজারো মানুষের ঢলে এলাকা ভরে যায়। টাইমস স্কয়ারের এক পুলিশ কর্মকর্তার হিসাবে, সেখানে প্রায় ২০ হাজার মানুষ মিছিল করেন।

‘রাজতন্ত্র নয়, গণতন্ত্র চাই’ ও ‘সংবিধান ঐচ্ছিক নয়’—এমন নানা স্লোগান ও ব্যানার হাতে নিয়ে অংশ নেন বিক্ষোভকারীরা।

আয়োজকদের দাবি, দিনব্যাপী সব কর্মসূচি ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ। ‘নো কিংস’ আন্দোলনের মূল লক্ষ্যই ছিল অহিংস উপায়ে মতপ্রকাশ করা। তারা অংশগ্রহণকারীদের যেকোনো সংঘর্ষ ও বিশৃঙ্খলা থেকে বিরত থাকার আহ্বান জানান।

পরিস্থিতি পর্যবেক্ষণে আকাশে উড়ছিল হেলিকপ্টার ও ড্রোন, পাশাপাশি রাস্তায় মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ সদস্য। নিউইয়র্ক পুলিশ বিভাগের তথ্য অনুযায়ী, শহরের পাঁচটি বরোতেই শান্তিপূর্ণভাবে বিক্ষোভ হয়েছে, যাতে অংশ নিয়েছেন এক লাখেরও বেশি মানুষ। কোনো গ্রেপ্তারের ঘটনা ঘটেনি।

বিক্ষোভ শুরুর আগে ট্রাম্পের ঘনিষ্ঠ মহল অভিযোগ করে যে, এই আন্দোলনের পেছনে বামপন্থি সংগঠন ‘অ্যান্টিফা’র সম্পৃক্ততা রয়েছে। তারা একে “হেইট আমেরিকা র‍্যালি” হিসেবেও উল্লেখ করেন।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ