সর্বশেষ
ক্ষমতায় এলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের
পাকিস্তানে জুমার নামাজে আত্মঘাতী হামলা, নিহত ৩১
প্রবাসীদের পাঠানো ৪ লাখ ২২ হাজার পোস্টাল ব্যালট দেশে
জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের সম্ভাবনা উড়িয়ে দিলেন তারেক রহমান
২৪ ঘণ্টার ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়াল বাজুস
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশের বাজেট ও সরঞ্জাম সংকটে বাড়ছে চাপ
এনসিটি ইজারা বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দর
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজ্জায় ধারাবাহিক হামলা, নিহতের সংখ্যা ৩৭ ছাড়াল
আপিলেও স্বস্তি পেলেন না বিএনপি প্রার্থী, কুমিল্লা-৪ আসনে নির্বাচন অনিশ্চিত
গাজ্জায় আগ্রাসনে ৭০ হাজার ফিলিস্তিনি হত্যার স্বীকারোক্তি ইসরাইলের
সব জ্বালানি তেলের দাম কমানোর ঘোষণা সরকারের
ভারতে বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীসহ পাঁচজনের মৃত্যু
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চানখারপুল হত্যা মামলার রায় আজ
স্বর্ণের দামে ফের ইতিহাস, ভরিতে বাড়ল ৪ হাজারের বেশি
ঢাকা–বরিশাল মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল ৪ জনের

বিশ্ববাজারে স্বর্ণের দাম আবারো বেড়েছে

আমার কলম অনলাইন

বিশ্ববাজারে দাম বাড়ার প্রভাব পড়েছে দেশের বাজারেও। ফলে দফায় দফায় বাড়ছে সোনার দাম। সর্বশেষ সমন্বয়ে প্রতি ভরিতে ভালো মানের (২২ ক্যারেট) সোনার দাম বেড়েছে এক হাজার ৫০ টাকা। এখন থেকে দেশের বাজারে ২২ ক্যারেট সোনার ভরি বিক্রি হবে ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকায়। নতুন এই দর সোমবার (২০ অক্টোবর) থেকে সারা দেশে কার্যকর হবে।

রবিবার (১৯ অক্টোবর) রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আন্তর্জাতিক বাজারে তেজাবী (পিওর গোল্ড) সোনার দাম বৃদ্ধির কারণে স্থানীয় বাজারে সোনার মূল্য পুনর্নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন দরের হিসেবে, ২১ ক্যারেট সোনার প্রতি ভরি বিক্রি হবে ২ লাখ ৭ হাজার ৫০৩ টাকায়। ১৮ ক্যারেটের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৭ হাজার ৮৫৩ টাকা, আর সনাতন পদ্ধতির সোনার ভরি বিক্রি হবে ১ লাখ ৪৮ হাজার ৭৪ টাকায়।

তবে সোনার দাম বাড়লেও রুপার বাজারে কোনো পরিবর্তন আসেনি। বর্তমানে দেশে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৬ হাজার ২০৫ টাকায়—যা ইতিহাসে সর্বোচ্চ। এছাড়া ২১ ক্যারেটের রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৯১৪ টাকায়, ১৮ ক্যারেটের ৫ হাজার ৭৪ টাকায় এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৮০২ টাকায় বিক্রি হচ্ছে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ