সর্বশেষ
ক্ষমতায় এলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের
পাকিস্তানে জুমার নামাজে আত্মঘাতী হামলা, নিহত ৩১
প্রবাসীদের পাঠানো ৪ লাখ ২২ হাজার পোস্টাল ব্যালট দেশে
জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের সম্ভাবনা উড়িয়ে দিলেন তারেক রহমান
২৪ ঘণ্টার ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়াল বাজুস
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশের বাজেট ও সরঞ্জাম সংকটে বাড়ছে চাপ
এনসিটি ইজারা বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দর
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজ্জায় ধারাবাহিক হামলা, নিহতের সংখ্যা ৩৭ ছাড়াল
আপিলেও স্বস্তি পেলেন না বিএনপি প্রার্থী, কুমিল্লা-৪ আসনে নির্বাচন অনিশ্চিত
গাজ্জায় আগ্রাসনে ৭০ হাজার ফিলিস্তিনি হত্যার স্বীকারোক্তি ইসরাইলের
সব জ্বালানি তেলের দাম কমানোর ঘোষণা সরকারের
ভারতে বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীসহ পাঁচজনের মৃত্যু
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চানখারপুল হত্যা মামলার রায় আজ
স্বর্ণের দামে ফের ইতিহাস, ভরিতে বাড়ল ৪ হাজারের বেশি
ঢাকা–বরিশাল মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল ৪ জনের

শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনে দুই হাজার কোটি টাকার ক্ষতি

নিজস্ব প্রতিনিধিবিমানবন্দর ঢাকা

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি অবশেষে নিয়ন্ত্রণে এসেছে। টানা প্রায় ২৭ ঘণ্টা পর গতকাল রোববার বিকেলে আগুন সম্পূর্ণ নিভে গেলে ফায়ার সার্ভিস আনুষ্ঠানিকভাবে অগ্নিনির্বাপণ কার্যক্রম শেষ ঘোষণা করে। এ ঘটনায় প্রায় দুই হাজার কোটি টাকার পণ্য ও সরঞ্জাম পুড়ে যাওয়ার আশঙ্কা করছে সংশ্লিষ্টরা।

আগুনে পুড়ে গেছে তৈরি পোশাক, ওষুধ শিল্পের কাঁচামাল, কৃষিপণ্যসহ নানা ধরনের রপ্তানিযোগ্য সামগ্রী। এতে বহু ব্যবসায়ী চরম ক্ষতির মুখে পড়েছেন। গতকাল ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ক্ষতিপূরণের দাবিতে বিমানবন্দরে আসেন এবং অনেকেই চোখের জলে ভেঙে পড়েন। সংশ্লিষ্টরা বলছেন, এ ঘটনার প্রভাবে অন্তত এক মাস রপ্তানি কার্যক্রম ব্যাহত হতে পারে এবং বিদেশি ক্রেতাদের অর্ডার অন্য দেশে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে।

রোববার সকালে বিমানবন্দর এলাকায় গিয়ে দেখা যায়, নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়া অন্য কাউকে কার্গো ভিলেজ এলাকায় প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছিল না। পুরো এলাকা ঘিরে রেখেছে পুলিশ ও অন্যান্য নিরাপত্তা সংস্থা। ভেতরে ফায়ার সার্ভিসকর্মীরা এখনো ধ্বংসস্তূপ সরানোর কাজ করছিলেন।

একাধিক ফায়ার ফাইটার জানান, ভেতরে মিথেন গ্যাস থাকায় আগুন নেভাতে তাদের অক্সিজেন মাস্ক পরে কাজ করতে হয়েছে। আগুন নিয়ন্ত্রণে এলেও সম্পূর্ণ পরিষ্কার করতে আরও কয়েক দিন সময় লাগবে বলে তারা জানিয়েছেন। বিমানবন্দরের সামনে বিপুল সংখ্যক মানুষ জড়ো হলেও ফ্লাইট চলাচল স্বাভাবিক ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুর সোয়া ২টার দিকে আগুনের সূত্রপাত হয়। প্রথমদিকে সামান্য ধোঁয়া উঠলেও তা গুরুত্ব না দেওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তারা অভিযোগ করেন, ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছালেও অনুমতির অপেক্ষায় দীর্ঘ সময় আটকে থাকতে হয়েছে, ফলে আগুনের ভয়াবহতা বাড়ে।

কার্গো ভিলেজের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন, পোশাকের স্যাম্পল (নমুনা) পুড়ে যাওয়ায় রপ্তানির ‘লিড টাইম’ অন্তত এক মাস পিছিয়ে যাবে। নতুন করে স্যাম্পল তৈরি ও বিদেশি ক্রেতাদের অনুমোদন পেতে বাড়তি সময় লাগবে।

সূত্র জানায়, সরকারি ছুটির দুই দিন শুক্র ও শনিবারে আসা বিপুল পরিমাণ পণ্য এখন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। কুরিয়ার সেকশন ও আশপাশে রাখা বহু চালান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ প্রায় দুই হাজার কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে জানিয়েছেন ঢাকা কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফারুক আলম।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ