সর্বশেষ
ঢাকা-১৩ নির্বাচনে ফল বাতিলের দাবি, ভোট গণনায় গুরুতর অনিয়মের অভিযোগ
ভোটে বিজয়ের পর দেবিদ্বারবাসীর মন জয় করার অঙ্গীকার হাসনাত আবদুল্লাহর
স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যা, অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের নেতা
উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, নারী নিহত
নিয়ম না মেনে ভোট কেন্দ্র অবস্থান করায় সেনাবাহিনীর বে’ধ’ড় পি’টুনি, যুবদল নেতাসহ আ’ট’ক ২
ক্ষমতায় এলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের
পাকিস্তানে জুমার নামাজে আত্মঘাতী হামলা, নিহত ৩১
প্রবাসীদের পাঠানো ৪ লাখ ২২ হাজার পোস্টাল ব্যালট দেশে
জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের সম্ভাবনা উড়িয়ে দিলেন তারেক রহমান
২৪ ঘণ্টার ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়াল বাজুস
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশের বাজেট ও সরঞ্জাম সংকটে বাড়ছে চাপ
এনসিটি ইজারা বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দর
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজ্জায় ধারাবাহিক হামলা, নিহতের সংখ্যা ৩৭ ছাড়াল
আপিলেও স্বস্তি পেলেন না বিএনপি প্রার্থী, কুমিল্লা-৪ আসনে নির্বাচন অনিশ্চিত
গাজ্জায় আগ্রাসনে ৭০ হাজার ফিলিস্তিনি হত্যার স্বীকারোক্তি ইসরাইলের

ইয়েমেনের হুথিদের অভিযানে জাতিসংঘের ২০ গুপ্তচর আটক

আমার কলম অনলাইন

আমেরিকা ও ইসরাইলের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইয়েমেনের রাজধানী সানায় জাতিসংঘের একটি দপ্তরে অভিযান চালিয়ে অন্তত ২০ কর্মীকে আটক করেছে হুথি বিদ্রোহীরা। ঘটনাটি নিশ্চিত করেছে জাতিসংঘ কর্তৃপক্ষ।

সংস্থাটি জানিয়েছে, তারা বর্তমানে হুথি প্রশাসনের সঙ্গে সরাসরি যোগাযোগ রক্ষা করছে যাতে দ্রুত এই সংকট সমাধান করে আটক ব্যক্তিদের মুক্ত করা যায়।

রবিবার (১৯ অক্টোবর) রাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়। জাতিসংঘের ইয়েমেনে আবাসিক সমন্বয়কারীর মুখপাত্র জ্যাঁ আলাম জানান, সানার হাদা এলাকায় অবস্থিত কার্যালয়ে অভিযান চালিয়ে স্থানীয় সময় রবিবার ওই কর্মীদের গ্রেপ্তার করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে পাঁচজন ইয়েমেনি নাগরিক এবং ১৫ জন আন্তর্জাতিক কর্মী রয়েছেন। এছাড়া আরও ১১ জনকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে।

আলাম আরও জানান, জাতিসংঘ হুথি কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে যাতে দ্রুত অফিসের পূর্ণ কার্যক্রম স্বাভাবিক করা যায় এবং আটককৃত কর্মীদের নিরাপদে ফেরানো সম্ভব হয়।

আটক ব্যক্তিদের মধ্যে জাতিসংঘের একাধিক সংস্থার সদস্য রয়েছেন, যেমন ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (ডব্লিউএফপি), ইউনিসেফ এবং মানবিক বিষয়ক সমন্বয় অফিস (ওসিএইচএ)। জাতিসংঘের তথ্য অনুযায়ী, বর্তমানে হুথি বাহিনীর হাতে অন্তত ৫০ জনেরও বেশি জাতিসংঘ কর্মী বন্দি রয়েছেন।

অন্যদিকে, হুথি পক্ষ দাবি করেছে যে আটক জাতিসংঘ ও আন্তর্জাতিক এনজিও সদস্যরা আমেরিকা ও ইসরাইলের হয়ে গুপ্তচরবৃত্তিতে লিপ্ত ছিলেন।

এর আগে একই অভিযোগে আটক অভিযানের পর জাতিসংঘ সা’দা প্রদেশে তাদের কার্যক্রম স্থগিত করে এবং মানবিক সহায়তা কার্যক্রমের প্রধান সমন্বয়কারীকে রাজধানী সানা থেকে এডেনে সরিয়ে নেয়, যেখানে বর্তমানে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার অবস্থান করছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, চলতি বছরের ৩১ আগস্ট থেকে এখন পর্যন্ত অন্তত ২১ জন জাতিসংঘ কর্মী ও ২৩ জন আন্তর্জাতিক সংস্থার কর্মীকে গ্রেপ্তার করেছে হুথিরা।

উল্লেখ্য, ইয়েমেনে টানা এক দশক ধরে চলা গৃহযুদ্ধ দেশটিকে মধ্যপ্রাচ্যের সবচেয়ে দরিদ্র রাষ্ট্রে পরিণত করেছে। জাতিসংঘের ভাষায়, ইয়েমেন এখন বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক সংকটের মুখে রয়েছে, যেখানে লাখ লাখ মানুষ টিকে থাকার জন্য মানবিক সহায়তার ওপর নির্ভরশীল।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ