সর্বশেষ
ছয় বছরে ঢাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১,৩৮৪ জনের, সবচেয়ে বেশি নিহত পথচারী
গাজা শান্তি উদ্যোগে পাকিস্তানের সমর্থন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রত্যাশা পুনর্ব্যক্ত
ঢাকা-১৩ নির্বাচনে ফল বাতিলের দাবি, ভোট গণনায় গুরুতর অনিয়মের অভিযোগ
ভোটে বিজয়ের পর দেবিদ্বারবাসীর মন জয় করার অঙ্গীকার হাসনাত আবদুল্লাহর
স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যা, অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের নেতা
উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, নারী নিহত
নিয়ম না মেনে ভোট কেন্দ্র অবস্থান করায় সেনাবাহিনীর বে’ধ’ড় পি’টুনি, যুবদল নেতাসহ আ’ট’ক ২
ক্ষমতায় এলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের
পাকিস্তানে জুমার নামাজে আত্মঘাতী হামলা, নিহত ৩১
প্রবাসীদের পাঠানো ৪ লাখ ২২ হাজার পোস্টাল ব্যালট দেশে
জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের সম্ভাবনা উড়িয়ে দিলেন তারেক রহমান
২৪ ঘণ্টার ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়াল বাজুস
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশের বাজেট ও সরঞ্জাম সংকটে বাড়ছে চাপ
এনসিটি ইজারা বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দর
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজ্জায় ধারাবাহিক হামলা, নিহতের সংখ্যা ৩৭ ছাড়াল

আওয়ামী লীগ নয়, জামায়াতের নিষেধাজ্ঞা আগে হওয়া উচিত: বুলু

আমার কলম অনলাইন

বিএনপি নেতা বরকত উল্লাহ বুলু বলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ করার আগে জামায়াতে ইসলামীর নিষিদ্ধ হওয়া উচিত।

রোববার (১৯ অক্টোবর) বিকেলে নোয়াখালীর বেগমগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ আবদুল কাইয়ুম আহাদ ও আসিফ হোসেনের কবরে শ্রদ্ধা নিবেদন, জিয়ারত ও শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

বুলু বলেন, “জুলাই-আগস্টের আন্দোলনে দুই হাজার মানুষ নিহত ও ২০ হাজার মানুষ আহত হয়েছেন বলে যদি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি ওঠে, তাহলে তার আগেই জামায়াতে ইসলামীর ওপর নিষেধাজ্ঞা আসা উচিত। কারণ, ১৯৭১ সালে তারা পাকিস্তানি বাহিনীর পক্ষে যুদ্ধ করে, মা-বোনদের অসম্মান করে ও ৩০ লাখ শহীদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল।”

তিনি আরও বলেন, “স্বৈরাচারী আওয়ামী সরকারের বিরুদ্ধে আন্দোলনে সবচেয়ে বেশি প্রাণ দিয়েছে বিএনপির নেতাকর্মীরা। কিন্তু যারা একাত্তরের মুক্তিযুদ্ধ অস্বীকার করে, শহীদের রক্তের প্রতি অবমাননা করে এবং ৫ আগস্টকে ‘দ্বিতীয় স্বাধীনতা’ বলে নতুন সংবিধানের দাবি তোলে—তারা আসলে বাংলাদেশের অস্তিত্বই অস্বীকার করছে। এদের নাগরিকত্বের অধিকার নেই, ভোট চাওয়ারও অধিকার নেই।”

পিআর পদ্ধতির নামে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে দাবি করে বুলু বলেন, “যারা এভাবে নির্বাচন ব্যাহত করতে চায়, তারা আসলে বিদেশি স্বার্থ পূরণে কাজ করছে।”

সম্প্রতি দেশে আগুনের ঘটনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, “ভূরাজনৈতিক কারণে কিছু মহল বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া ব্যাহত করতে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।”

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ