সর্বশেষ
ক্ষমতায় এলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের
পাকিস্তানে জুমার নামাজে আত্মঘাতী হামলা, নিহত ৩১
প্রবাসীদের পাঠানো ৪ লাখ ২২ হাজার পোস্টাল ব্যালট দেশে
জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের সম্ভাবনা উড়িয়ে দিলেন তারেক রহমান
২৪ ঘণ্টার ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়াল বাজুস
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশের বাজেট ও সরঞ্জাম সংকটে বাড়ছে চাপ
এনসিটি ইজারা বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দর
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজ্জায় ধারাবাহিক হামলা, নিহতের সংখ্যা ৩৭ ছাড়াল
আপিলেও স্বস্তি পেলেন না বিএনপি প্রার্থী, কুমিল্লা-৪ আসনে নির্বাচন অনিশ্চিত
গাজ্জায় আগ্রাসনে ৭০ হাজার ফিলিস্তিনি হত্যার স্বীকারোক্তি ইসরাইলের
সব জ্বালানি তেলের দাম কমানোর ঘোষণা সরকারের
ভারতে বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীসহ পাঁচজনের মৃত্যু
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চানখারপুল হত্যা মামলার রায় আজ
স্বর্ণের দামে ফের ইতিহাস, ভরিতে বাড়ল ৪ হাজারের বেশি
ঢাকা–বরিশাল মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল ৪ জনের

মানবতাবিরোধী গুম মামলায় ১৫ সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ

নিজস্ব প্রতিনিধি

মানবতাবিরোধী অপরাধ হিসেবে গুমের অভিযোগে দায়ের করা মামলায় হেফাজতে থাকা ১৫ সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এই আদেশ দেন।

কারাগারে পাঠানো কর্মকর্তারা হলেন—র‍্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারোয়ার, ব্রিগেডিয়ার জেনারেল মো. কামরুল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহাবুব আলম, ব্রিগেডিয়ার কে এম আজাদ, কর্নেল আবদুল্লাহ আল মোমেন ও অবসরকালীন ছুটিতে থাকা কর্নেল আনোয়ার লতিফ খান।

এছাড়া রয়েছেন র‍্যাবের গোয়েন্দা শাখার সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমান, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন, লেফটেন্যান্ট কর্নেল মো. সারওয়ার বিন কাশেম, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেদোয়ানুল ইসলাম, বিজিবির সাবেক কর্মকর্তা মেজর মো. রাফাত-বিন-আলম এবং ডিজিএফআইয়ের সাবেক তিন পরিচালক—মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী ও ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকী।

গুমের অভিযোগে করা দুটি মামলার পরবর্তী শুনানির তারিখ আগামী ২০ নভেম্বর নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল। একই সঙ্গে রামপুরায় ২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত গণহত্যার মামলার শুনানির জন্য ৫ নভেম্বর দিন ধার্য করা হয়েছে।

এর আগে সকাল সোয়া ৭টার দিকে কড়া নিরাপত্তাবেষ্টিত প্রিজনভ্যানে করে সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনাল চত্বরে আনা হয়। সাড়ে ৭টার দিকে তাদের প্রিজনভ্যান থেকে নামিয়ে হাজতখানায় নিয়ে যায় পুলিশ সদস্যরা।

জানা গেছে, আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে টিএফআই-জেআইসি সেলে সংঘটিত গুম-খুনসহ জুলাই-আগস্ট মাসে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের তিনটি আলাদা মামলায় হেফাজতে থাকা এই সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।

তিনটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৩৪ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে এক মামলায় ১৭ জন, আরেকটিতে ১৩ জন এবং অপরটিতে ৪ জনের নাম রয়েছে। দু’টি মামলায় সরাসরি আসামি হিসেবে আছেন শেখ হাসিনা। বর্তমানে হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের মধ্যে ১৫ জনকে আজ আদালতে হাজির করা হয়।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ