সর্বশেষ
ঢাকা-১৩ নির্বাচনে ফল বাতিলের দাবি, ভোট গণনায় গুরুতর অনিয়মের অভিযোগ
ভোটে বিজয়ের পর দেবিদ্বারবাসীর মন জয় করার অঙ্গীকার হাসনাত আবদুল্লাহর
স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যা, অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের নেতা
উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, নারী নিহত
নিয়ম না মেনে ভোট কেন্দ্র অবস্থান করায় সেনাবাহিনীর বে’ধ’ড় পি’টুনি, যুবদল নেতাসহ আ’ট’ক ২
ক্ষমতায় এলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের
পাকিস্তানে জুমার নামাজে আত্মঘাতী হামলা, নিহত ৩১
প্রবাসীদের পাঠানো ৪ লাখ ২২ হাজার পোস্টাল ব্যালট দেশে
জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের সম্ভাবনা উড়িয়ে দিলেন তারেক রহমান
২৪ ঘণ্টার ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়াল বাজুস
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশের বাজেট ও সরঞ্জাম সংকটে বাড়ছে চাপ
এনসিটি ইজারা বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দর
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজ্জায় ধারাবাহিক হামলা, নিহতের সংখ্যা ৩৭ ছাড়াল
আপিলেও স্বস্তি পেলেন না বিএনপি প্রার্থী, কুমিল্লা-৪ আসনে নির্বাচন অনিশ্চিত
গাজ্জায় আগ্রাসনে ৭০ হাজার ফিলিস্তিনি হত্যার স্বীকারোক্তি ইসরাইলের

কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাবে তিন দেশ থেকে সার কেনার সিদ্ধান্ত

আমার কলম অনলাইন

কানাডা, তিউনিসিয়া ও মরক্কো থেকে মোট ১ লাখ ৫ হাজার মেট্রিক টন সার আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে মোট ব্যয় হবে প্রায় ৬৮১ কোটি ১২ লাখ ৬০ হাজার টাকা।

বুধবার (২৫ জুন) সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভায় এই অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত সারগুলোর মধ্যে রয়েছে—৪০ হাজার টন এমওপি, ২৫ হাজার টন টিএসপি এবং ৪০ হাজার টন ডিএপি সার।

বৈঠক সূত্রে জানা গেছে, রাষ্ট্রীয় পর্যায়ে কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশন (সিসিসি) এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)-এর মধ্যে বিদ্যমান চুক্তির আওতায় ২ লটের ৪০ হাজার মেট্রিক টন এমওপি সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাবে এ অনুমোদন পাওয়া এই আমদানিতে ব্যয় হবে ১৬৬ কোটি ৮৯ লাখ ৬০ হাজার টাকা, যেখানে প্রতি মেট্রিক টনের দাম নির্ধারণ করা হয়েছে ৩৪২ মার্কিন ডলার।

একইভাবে, তিউনিসিয়ার গ্রুপ চিমিক তিউনিসিয়েন (জিসিটি) এবং বিএডিসির মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় ২ লটের ২৫ হাজার মেট্রিক টন টিএসপি সার আমদানির অনুমোদন মিলেছে। এ খাতে ব্যয় হবে ১৬৭ কোটি ৭৫ লাখ টাকা, যেখানে প্রতি টনের দাম ধরা হয়েছে ৫৫০ মার্কিন ডলার।

এছাড়া মরক্কোর ওসিপি নিউট্রিক্রপসের সঙ্গে বিএডিসির চুক্তির অধীনে ১৩তম (ঐচ্ছিক-৪র্থ) লটের ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানির প্রস্তাবও অনুমোদন করেছে কমিটি। এই সার কেনায় ব্যয় হবে ৩৪৬ কোটি ৪৮ লাখ টাকা এবং প্রতি টনের দাম নির্ধারণ করা হয়েছে ৭১০ মার্কিন ডলার।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থ উপদেষ্টা ড. সালাহউদ্দিন আহমেদ বলেন, “হরমুজ প্রণালীর উত্তেজনা গম বা জ্বালানি আমদানিতে তেমন প্রভাব ফেলবে না, তবে সার আমদানির ক্ষেত্রে কিছুটা প্রভাব পরতে পারে।”

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ