সর্বশেষ
ঢাকা-১৩ নির্বাচনে ফল বাতিলের দাবি, ভোট গণনায় গুরুতর অনিয়মের অভিযোগ
ভোটে বিজয়ের পর দেবিদ্বারবাসীর মন জয় করার অঙ্গীকার হাসনাত আবদুল্লাহর
স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যা, অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের নেতা
উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, নারী নিহত
নিয়ম না মেনে ভোট কেন্দ্র অবস্থান করায় সেনাবাহিনীর বে’ধ’ড় পি’টুনি, যুবদল নেতাসহ আ’ট’ক ২
ক্ষমতায় এলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের
পাকিস্তানে জুমার নামাজে আত্মঘাতী হামলা, নিহত ৩১
প্রবাসীদের পাঠানো ৪ লাখ ২২ হাজার পোস্টাল ব্যালট দেশে
জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের সম্ভাবনা উড়িয়ে দিলেন তারেক রহমান
২৪ ঘণ্টার ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়াল বাজুস
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশের বাজেট ও সরঞ্জাম সংকটে বাড়ছে চাপ
এনসিটি ইজারা বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দর
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজ্জায় ধারাবাহিক হামলা, নিহতের সংখ্যা ৩৭ ছাড়াল
আপিলেও স্বস্তি পেলেন না বিএনপি প্রার্থী, কুমিল্লা-৪ আসনে নির্বাচন অনিশ্চিত
গাজ্জায় আগ্রাসনে ৭০ হাজার ফিলিস্তিনি হত্যার স্বীকারোক্তি ইসরাইলের

কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক প্রজ্ঞাপন স্থগিত

আমার কলম অনলাইন

কক্সবাজার বিমানবন্দরকে ‘আন্তর্জাতিক বিমানবন্দর’ ঘোষণা করে প্রজ্ঞাপন জারির মাত্র ১১ দিন পর সেই সিদ্ধান্ত স্থগিত করেছে অন্তর্বর্তী সরকার। বেসামরিক বিমান চলাচল উপদেষ্টা শেখ বশিরউদ্দীন শুক্রবার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ সংক্রান্ত একটি দাপ্তরিক সিদ্ধান্ত ইতোমধ্যে নেওয়া হয়েছে।

চলতি মাসের মাঝামাঝি সময়ে সরকার কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছিল। ১২ অক্টোবর প্রেসিডেন্টের আদেশক্রমে সামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সি-১ শাখার যুগ্ম সচিব আহমেদ জামিল স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ‘দি সিভিল এভিয়েশন রুলস, ১৯৮৪’–এর রুল ১৬ (১)-এর ক্ষমতাবলে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করা হলো।’ প্রজ্ঞাপনে আরও উল্লেখ ছিল, জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

ঘোষণার পরপরই বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ও কক্সবাজার বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছিল, আন্তর্জাতিক রুটে ফ্লাইট চালুর প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং দ্রুতই উড়ান শুরু করা সম্ভব হবে।

কক্সবাজার বিমানবন্দরের পরিচালক গোলাম মুর্তজা হোসেন বলেন, আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার জন্য কাস্টমস ও ইমিগ্রেশন কার্যক্রমের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কয়েকটি ছোটখাটো কাজ বাকি থাকলেও অনুমোদন কার্যকর থাকলে এ মাসের মধ্যেই আন্তর্জাতিক ফ্লাইট চালু করা যেত।

সরকারি তথ্য অনুযায়ী, কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে ৬ হাজার ৭৯০ ফুট থেকে সম্প্রসারিত হয়ে ৯ হাজার ফুটে উন্নীত হয়েছে এবং প্রস্থ ১৫০ ফুট থেকে বাড়িয়ে ২০০ ফুট করা হচ্ছে। ওয়াইড-বডি বিমান চলাচলের উপযোগী করতে রানওয়ের লোড ক্ষমতা বৃদ্ধি, আলোক ব্যবস্থা উন্নয়ন এবং নতুন আন্তর্জাতিক টার্মিনাল ও ট্যাক্সিওয়ে নির্মাণের কাজও চলমান রয়েছে।

বর্তমানে বাংলাদেশে তিনটি আন্তর্জাতিক বিমানবন্দর কার্যকর রয়েছে—ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এবং সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ