সর্বশেষ
ঢাকা-১৩ নির্বাচনে ফল বাতিলের দাবি, ভোট গণনায় গুরুতর অনিয়মের অভিযোগ
ভোটে বিজয়ের পর দেবিদ্বারবাসীর মন জয় করার অঙ্গীকার হাসনাত আবদুল্লাহর
স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যা, অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের নেতা
উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, নারী নিহত
নিয়ম না মেনে ভোট কেন্দ্র অবস্থান করায় সেনাবাহিনীর বে’ধ’ড় পি’টুনি, যুবদল নেতাসহ আ’ট’ক ২
ক্ষমতায় এলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের
পাকিস্তানে জুমার নামাজে আত্মঘাতী হামলা, নিহত ৩১
প্রবাসীদের পাঠানো ৪ লাখ ২২ হাজার পোস্টাল ব্যালট দেশে
জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের সম্ভাবনা উড়িয়ে দিলেন তারেক রহমান
২৪ ঘণ্টার ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়াল বাজুস
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশের বাজেট ও সরঞ্জাম সংকটে বাড়ছে চাপ
এনসিটি ইজারা বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দর
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজ্জায় ধারাবাহিক হামলা, নিহতের সংখ্যা ৩৭ ছাড়াল
আপিলেও স্বস্তি পেলেন না বিএনপি প্রার্থী, কুমিল্লা-৪ আসনে নির্বাচন অনিশ্চিত
গাজ্জায় আগ্রাসনে ৭০ হাজার ফিলিস্তিনি হত্যার স্বীকারোক্তি ইসরাইলের

সৌদি আরবে এক সপ্তাহে অবৈধ অভিবাসন ও শ্রম আইন ভঙ্গে ২২ হাজারের বেশি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরব গত এক সপ্তাহে অবৈধ অভিবাসন ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ২২ হাজার ৬১৩ জনকে আটক করেছে। শনিবার সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর আরব নিউজের।

প্রতিবেদন অনুযায়ী, আটক হওয়া ব্যক্তিদের মধ্যে ১৩ হাজার ৬৫২ জন বাসস্থান আইন ভঙ্গ করেছেন, ৪ হাজার ৩৯৪ জন অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করছিলেন এবং ৪ হাজার ৫৬৭ জন শ্রম আইন লঙ্ঘনের সঙ্গে জড়িত ছিলেন।

এসপিএ জানায়, সীমান্ত অতিক্রমের চেষ্টা করার সময় আটক ১ হাজার ৬৯৯ জনের মধ্যে ৫৪ শতাংশ ইথিওপীয়, ৪৫ শতাংশ ইয়েমেনি এবং ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।

এছাড়া, প্রতিবেশী দেশে পালানোর চেষ্টা করার সময় আরও ৩৫ জনকে আটক করা হয়েছে। পাশাপাশি ২৩ জন সৌদি নাগরিক ও বিদেশিকে গ্রেপ্তার করা হয়েছে, যারা অবৈধ অভিবাসীদের আশ্রয় বা পরিবহন দেওয়ার সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, অবৈধভাবে প্রবেশে সহযোগিতা করলে—যেমন পরিবহন, আশ্রয় বা সহায়তা দেওয়া—দোষী ব্যক্তির সর্বোচ্চ ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড, ১০ লাখ সৌদি রিয়াল (প্রায় ২ লাখ ৬৭ হাজার মার্কিন ডলার) জরিমানা এবং সংশ্লিষ্ট যানবাহন ও সম্পত্তি বাজেয়াপ্তের শাস্তি হতে পারে।

নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে, অবৈধ অভিবাসন বা সংশ্লিষ্ট কোনো কর্মকাণ্ডের তথ্য জানাতে মক্কা ও রিয়াদ অঞ্চলে ৯১১ এবং দেশের অন্যান্য অঞ্চলে ৯৯৯ বা ৯৯৬ নম্বরে যোগাযোগ করার জন্য।

সৌদি আরবে অবৈধ অভিবাসন ও শ্রম আইন ভঙ্গের বিরুদ্ধে এ অভিযান চলমান রয়েছে, যা দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা ও শ্রমবাজারে শৃঙ্খলা বজায় রাখার অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ