সর্বশেষ
ঢাকা-১৩ নির্বাচনে ফল বাতিলের দাবি, ভোট গণনায় গুরুতর অনিয়মের অভিযোগ
ভোটে বিজয়ের পর দেবিদ্বারবাসীর মন জয় করার অঙ্গীকার হাসনাত আবদুল্লাহর
স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যা, অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের নেতা
উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, নারী নিহত
নিয়ম না মেনে ভোট কেন্দ্র অবস্থান করায় সেনাবাহিনীর বে’ধ’ড় পি’টুনি, যুবদল নেতাসহ আ’ট’ক ২
ক্ষমতায় এলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের
পাকিস্তানে জুমার নামাজে আত্মঘাতী হামলা, নিহত ৩১
প্রবাসীদের পাঠানো ৪ লাখ ২২ হাজার পোস্টাল ব্যালট দেশে
জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের সম্ভাবনা উড়িয়ে দিলেন তারেক রহমান
২৪ ঘণ্টার ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়াল বাজুস
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশের বাজেট ও সরঞ্জাম সংকটে বাড়ছে চাপ
এনসিটি ইজারা বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দর
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজ্জায় ধারাবাহিক হামলা, নিহতের সংখ্যা ৩৭ ছাড়াল
আপিলেও স্বস্তি পেলেন না বিএনপি প্রার্থী, কুমিল্লা-৪ আসনে নির্বাচন অনিশ্চিত
গাজ্জায় আগ্রাসনে ৭০ হাজার ফিলিস্তিনি হত্যার স্বীকারোক্তি ইসরাইলের

যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েলের হামলায় ৯৩ জন শহীদ

আমার কলম অনলাইন

আমেরিকার প্রত্যক্ষ তত্ত্বাবধান ও দায়-দায়িত্বে থাকা সত্ত্বেও যুদ্ধবিরতির সময় গাজায় আরও ৯৩ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি দখলদার বাহিনী। শনিবার (২৫ অক্টোবর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ১১ অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধবিরতির পর এখন পর্যন্ত ইসরাইলি সেনাদের গুলিতে ৯৩ ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এছাড়া অন্তত ৩২৪ জন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, গত ৪৮ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর হামলায় আহত হয়ে হাসপাতালে ভর্তি ১৯ জন ফিলিস্তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। এছাড়া সাম্প্রতিক হামলায় আরও সাতজন গুরুতরভাবে আহত হয়েছেন।

বিবৃতিতে বলা হয়, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া গাজায় ইসরাইলের চলমান আগ্রাসনে এখন পর্যন্ত ৬৮ হাজার ৫১৯ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং আহতের সংখ্যা পৌঁছেছে ১ লাখ ৭০ হাজার ৩৮২ জনে।

সূত্র: আল জাজিরা

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ