সর্বশেষ
ঢাকা-১৩ নির্বাচনে ফল বাতিলের দাবি, ভোট গণনায় গুরুতর অনিয়মের অভিযোগ
ভোটে বিজয়ের পর দেবিদ্বারবাসীর মন জয় করার অঙ্গীকার হাসনাত আবদুল্লাহর
স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যা, অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের নেতা
উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, নারী নিহত
নিয়ম না মেনে ভোট কেন্দ্র অবস্থান করায় সেনাবাহিনীর বে’ধ’ড় পি’টুনি, যুবদল নেতাসহ আ’ট’ক ২
ক্ষমতায় এলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের
পাকিস্তানে জুমার নামাজে আত্মঘাতী হামলা, নিহত ৩১
প্রবাসীদের পাঠানো ৪ লাখ ২২ হাজার পোস্টাল ব্যালট দেশে
জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের সম্ভাবনা উড়িয়ে দিলেন তারেক রহমান
২৪ ঘণ্টার ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়াল বাজুস
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশের বাজেট ও সরঞ্জাম সংকটে বাড়ছে চাপ
এনসিটি ইজারা বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দর
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজ্জায় ধারাবাহিক হামলা, নিহতের সংখ্যা ৩৭ ছাড়াল
আপিলেও স্বস্তি পেলেন না বিএনপি প্রার্থী, কুমিল্লা-৪ আসনে নির্বাচন অনিশ্চিত
গাজ্জায় আগ্রাসনে ৭০ হাজার ফিলিস্তিনি হত্যার স্বীকারোক্তি ইসরাইলের

পাবনায় ট্রাক দুর্ঘটনায় তিনজন নিহত, হাসপাতালে দুই শিক্ষার্থী

আমার কলম অনলাইন

পাবনা সদরে বাঁশবোঝাই একটি ট্রাকের চাপায় দুই স্কুল শিক্ষার্থীসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুই শিক্ষার্থী। রোববার (২৬ অক্টোবর) সকাল পৌনে ৭টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের গয়েশপুর ইউনিয়নের বাঙ্গাবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।

মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে রয়েছেন আতাইকুলা থানার ধর্মগ্রাম এলাকার ভ্যানচালক আকরাম আলী (৫৬), গয়েশপুর ইউনিয়নের জাফরাবাদ গ্রামের শামসুল মোল্লার মেয়ে ও ক্যাডেট কলেজিয়েট স্কুলের শিক্ষার্থী তাসনিয়া (১৩), এবং পঞ্চমপুর গ্রামের আহমদ আলীর ছেলে একই স্কুলের শিক্ষার্থী নুর মোহাম্মদ তোহা (১৩)। আহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

স্থানীয় সূত্র ও হাইওয়ে পুলিশ জানায়, গয়েশপুরের বাঙ্গাবাড়িয়া এলাকায় রাস্তার পাশে একটি অটোভ্যান দাঁড়িয়ে ছিল। সে সময় বাঁশবোঝাই ট্রাকটি ওই স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে একটি অটোরিকশা আসে। সংঘর্ষ এড়াতে গিয়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা অটোভ্যানের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই দুই শিক্ষার্থী ও ভ্যানচালক নিহত হন।

গুরুতর আহত দুই শিক্ষার্থীকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি মুস্তাফিজুর রহমান জানান, দুর্ঘটনায় তিনজন মারা গেছেন এবং আহত আরও দুই শিক্ষার্থী চিকিৎসাধীন রয়েছেন। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ