সর্বশেষ
ক্ষমতায় এলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের
পাকিস্তানে জুমার নামাজে আত্মঘাতী হামলা, নিহত ৩১
প্রবাসীদের পাঠানো ৪ লাখ ২২ হাজার পোস্টাল ব্যালট দেশে
জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের সম্ভাবনা উড়িয়ে দিলেন তারেক রহমান
২৪ ঘণ্টার ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়াল বাজুস
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশের বাজেট ও সরঞ্জাম সংকটে বাড়ছে চাপ
এনসিটি ইজারা বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দর
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজ্জায় ধারাবাহিক হামলা, নিহতের সংখ্যা ৩৭ ছাড়াল
আপিলেও স্বস্তি পেলেন না বিএনপি প্রার্থী, কুমিল্লা-৪ আসনে নির্বাচন অনিশ্চিত
গাজ্জায় আগ্রাসনে ৭০ হাজার ফিলিস্তিনি হত্যার স্বীকারোক্তি ইসরাইলের
সব জ্বালানি তেলের দাম কমানোর ঘোষণা সরকারের
ভারতে বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীসহ পাঁচজনের মৃত্যু
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চানখারপুল হত্যা মামলার রায় আজ
স্বর্ণের দামে ফের ইতিহাস, ভরিতে বাড়ল ৪ হাজারের বেশি
ঢাকা–বরিশাল মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল ৪ জনের

রাজধানীতে তাজুল হত্যা মামলায় আতিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে

আমার কলম অনলাইন

বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকার ব্যবসায়ী তাজুল ইসলাম হত্যা মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালত পুলিশের আবেদনের প্রেক্ষিতে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

আদালতে উপস্থিত থেকে আতিকুল ইসলাম তার আইনজীবীর মাধ্যমে জানান, রাজনৈতিক উদ্দেশ্যে তার বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি বলেন, “আমাকে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হচ্ছে, জেলহাজতে অমানবিক আচরণ করা হচ্ছে। আমাকে অন্ধকারে রেখে সরকার বিচার প্রক্রিয়া চালাচ্ছে। আমি কোনো অপরাধের সঙ্গে যুক্ত নই। ন্যায়বিচার হলে আমার নির্দোষ প্রমাণিত হবে।”

তিনি আরও জানান, তিনি একজন ব্যবসায়ী ছিলেন, সেই যোগ্যতা বিবেচনা করেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে মেয়র পদে মনোনয়ন দিয়েছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, গত ১৯ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার পরিদর্শক নজরুল ইসলাম আতিকুল ইসলামকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালত শুনানির জন্য আজকের তারিখ নির্ধারণ করলে সোমবার তাকে আদালতে হাজির করা হয়।

মামলার নথি অনুযায়ী, গত বছরের ১৮ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল এলাকার সমাবেশে অংশ নেন ব্যবসায়ী তাজুল ইসলাম। ওইদিন বিকেল পৌনে পাঁচটার দিকে গুলিতে তিনি নিহত হন। এ ঘটনায় নিহতের ছেলে রেদোয়ান হোসেন চলতি বছরের ১২ জুলাই উত্তরা পশ্চিম থানায় মামলা দায়ের করেন।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ