সর্বশেষ
ঢাকা-১৩ নির্বাচনে ফল বাতিলের দাবি, ভোট গণনায় গুরুতর অনিয়মের অভিযোগ
ভোটে বিজয়ের পর দেবিদ্বারবাসীর মন জয় করার অঙ্গীকার হাসনাত আবদুল্লাহর
স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যা, অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের নেতা
উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, নারী নিহত
নিয়ম না মেনে ভোট কেন্দ্র অবস্থান করায় সেনাবাহিনীর বে’ধ’ড় পি’টুনি, যুবদল নেতাসহ আ’ট’ক ২
ক্ষমতায় এলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের
পাকিস্তানে জুমার নামাজে আত্মঘাতী হামলা, নিহত ৩১
প্রবাসীদের পাঠানো ৪ লাখ ২২ হাজার পোস্টাল ব্যালট দেশে
জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের সম্ভাবনা উড়িয়ে দিলেন তারেক রহমান
২৪ ঘণ্টার ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়াল বাজুস
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশের বাজেট ও সরঞ্জাম সংকটে বাড়ছে চাপ
এনসিটি ইজারা বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দর
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজ্জায় ধারাবাহিক হামলা, নিহতের সংখ্যা ৩৭ ছাড়াল
আপিলেও স্বস্তি পেলেন না বিএনপি প্রার্থী, কুমিল্লা-৪ আসনে নির্বাচন অনিশ্চিত
গাজ্জায় আগ্রাসনে ৭০ হাজার ফিলিস্তিনি হত্যার স্বীকারোক্তি ইসরাইলের

গাজায় আগ্রাসন বন্ধ না হলে পাল্টা জবাবের হুঁশিয়ারি হামাসের

আমার কলম অনলাইন

ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস সতর্ক করে জানিয়েছে, গাজায় চলমান ইসরাইলি আগ্রাসনের জবাবে তারা আর নীরব থাকবে না। সংগঠনটি সরাসরি ইসরাইল ও যুক্তরাষ্ট্রকে বর্তমান সংঘাতের জন্য দায়ী করেছে। এই সতর্কবার্তা এসেছে এমন সময়ে, যখন ইসরাইল যুদ্ধবিরতি চুক্তি ভেঙে অন্তত ১০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে।

বুধবার প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে হামাস জানায়, গাজা উপত্যকায় ইসরাইলের ধারাবাহিক হামলা প্রমাণ করে যে তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তত্ত্বাবধানে শারম আল-শেখে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি স্পষ্টভাবে লঙ্ঘন করছে। সংগঠনটি বলে, তারা এখনো চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, তবে ইসরাইল সামরিক আগ্রাসন চালালে প্রতিরোধ বাহিনীও পাল্টা ব্যবস্থা নিতে প্রস্তুত।

হামাস আরও স্পষ্ট করে জানায়, রাফা সীমান্তে গুলিবর্ষণের ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই। সংগঠনটি ইসরাইলি বিমান হামলাকে যুদ্ধবিরতির সরাসরি লঙ্ঘন হিসেবে উল্লেখ করে সতর্ক করে দেয় যে, এই আগ্রাসন অব্যাহত থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়েও কঠোর সমালোচনা করে হামাস বলেছে, ওয়াশিংটন তার নীরবতা ও পক্ষপাতদুষ্ট অবস্থানের মাধ্যমে দখলদার ইসরাইলকে রক্তপাতের সুযোগ করে দিচ্ছে।

সংগঠনটির বিবৃতিতে আরও বলা হয়েছে, গাজার সব প্রতিরোধ গোষ্ঠী ঐক্যবদ্ধ এবং তারা যুদ্ধবিরতির সব শর্ত মেনে চলছে। তবে ইসরাইল যদি সামরিক হুমকির মাধ্যমে চুক্তির শর্ত পরিবর্তনের চেষ্টা করে, তাহলে কঠোর জবাব দেওয়া হবে। হামাসের এই বক্তব্য স্পষ্ট ইঙ্গিত দেয় যে, গাজায় স্থিতিশীলতা বজায় রাখতে হলে ইসরাইলকে তার আগ্রাসী নীতি পরিবর্তন করতে হবে।

তথ্যসূত্র: মেহের নিউজ

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ