সর্বশেষ
ক্ষমতায় এলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের
পাকিস্তানে জুমার নামাজে আত্মঘাতী হামলা, নিহত ৩১
প্রবাসীদের পাঠানো ৪ লাখ ২২ হাজার পোস্টাল ব্যালট দেশে
জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের সম্ভাবনা উড়িয়ে দিলেন তারেক রহমান
২৪ ঘণ্টার ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়াল বাজুস
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশের বাজেট ও সরঞ্জাম সংকটে বাড়ছে চাপ
এনসিটি ইজারা বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দর
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজ্জায় ধারাবাহিক হামলা, নিহতের সংখ্যা ৩৭ ছাড়াল
আপিলেও স্বস্তি পেলেন না বিএনপি প্রার্থী, কুমিল্লা-৪ আসনে নির্বাচন অনিশ্চিত
গাজ্জায় আগ্রাসনে ৭০ হাজার ফিলিস্তিনি হত্যার স্বীকারোক্তি ইসরাইলের
সব জ্বালানি তেলের দাম কমানোর ঘোষণা সরকারের
ভারতে বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীসহ পাঁচজনের মৃত্যু
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চানখারপুল হত্যা মামলার রায় আজ
স্বর্ণের দামে ফের ইতিহাস, ভরিতে বাড়ল ৪ হাজারের বেশি
ঢাকা–বরিশাল মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল ৪ জনের

জনগণের সঙ্গে প্রতারণা করেছে অন্তর্বর্তী সরকার: মির্জা ফখরুল

আমার কলম অনলাইন

অন্তর্বর্তীকালীন সরকার জনগণের আস্থা ভঙ্গ করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলো সরকারের প্রতি যে আস্থা ও ভরসা দেখিয়েছিল, সেই বিশ্বাসের মর্যাদা রক্ষা করতে ব্যর্থ হয়েছে সরকার। জনগণের সঙ্গে প্রতারণা করেছে অন্তর্বর্তী সরকার।

আজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে জাতীয় সমাজতান্ত্রিক দল–জেএসডির ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘ফ্যাসিবাদবিরোধী অংশীদারির গণতন্ত্র প্রতিষ্ঠা’ শীর্ষক আলোচনাসভায় তিনি এ মন্তব্য করেন।

জুলাই সনদ নিয়ে জাতীয় নির্বাচনের আগে গণভোটের সুপারিশের বিরোধিতা করে বিএনপি মহাসচিব বলেন, নির্বাচনের আগে গণভোট আয়োজনের কোনো যৌক্তিকতা নেই। তিনি আরও বলেন, বর্তমান রাজনৈতিক অচলাবস্থা তৈরি করেছে সরকার নিজেই। দেশের মানুষ প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারিতে নির্বাচন চায়, কিন্তু একটি মহল তা বাধাগ্রস্ত করার চেষ্টা করছে।

মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, প্রায় এক বছরের আলোচনার পর যে সমঝোতায় পৌঁছানো হয়েছিল, তা বৃষ্টিতে ভেজা স্বাক্ষরের মতোই নিষ্ফল হয়েছে—কারণ সরকার সেই সমঝোতার মান রাখেনি।

তিনি আরও দাবি করেন, বিএনপি সংস্কারের বিরোধী—এমন প্রচার কেবল জনগণকে বিভ্রান্ত করার কৌশল।

বিএনপি মহাসচিব বলেন, নির্বাচনের আগে গণভোট আয়োজন সম্ভব নয়। ১৯৭১ সালে যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, তাদের প্রতিও আহ্বান জানাই—জনগণের মূল দাবি একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন, সেখানে যেন কেউ বাধা না সৃষ্টি করে।

এ সময় তিনি আরও মন্তব্য করেন, রাজনৈতিক দল নয়, বরং ঐকমত্য কমিশনই বিভ্রান্তি ছড়াচ্ছে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ