সর্বশেষ
ছয় বছরে ঢাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১,৩৮৪ জনের, সবচেয়ে বেশি নিহত পথচারী
গাজা শান্তি উদ্যোগে পাকিস্তানের সমর্থন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রত্যাশা পুনর্ব্যক্ত
ঢাকা-১৩ নির্বাচনে ফল বাতিলের দাবি, ভোট গণনায় গুরুতর অনিয়মের অভিযোগ
ভোটে বিজয়ের পর দেবিদ্বারবাসীর মন জয় করার অঙ্গীকার হাসনাত আবদুল্লাহর
স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যা, অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের নেতা
উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, নারী নিহত
নিয়ম না মেনে ভোট কেন্দ্র অবস্থান করায় সেনাবাহিনীর বে’ধ’ড় পি’টুনি, যুবদল নেতাসহ আ’ট’ক ২
ক্ষমতায় এলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের
পাকিস্তানে জুমার নামাজে আত্মঘাতী হামলা, নিহত ৩১
প্রবাসীদের পাঠানো ৪ লাখ ২২ হাজার পোস্টাল ব্যালট দেশে
জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের সম্ভাবনা উড়িয়ে দিলেন তারেক রহমান
২৪ ঘণ্টার ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়াল বাজুস
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশের বাজেট ও সরঞ্জাম সংকটে বাড়ছে চাপ
এনসিটি ইজারা বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দর
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজ্জায় ধারাবাহিক হামলা, নিহতের সংখ্যা ৩৭ ছাড়াল

১৫ নভেম্বর থেকে পুলিশের নতুন পোশাক: রঙ হবে ‘লোহা’ বা আয়রন কালার

আমার কলম অনলাইন

আগামী ১৫ নভেম্বর থেকে বাংলাদেশ পুলিশের সদস্যরা পরবেন নতুন রঙ ও নকশার ইউনিফর্ম। দীর্ঘদিন পর এই প্রথম বাহিনীর পোশাকে বড় ধরনের পরিবর্তন আসছে। নতুন ইউনিফর্মের রঙ নির্ধারণ করা হয়েছে ‘আয়রন’ বা লোহা রঙে।

পুলিশ সদর দপ্তর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, বাহিনীর ভাবমূর্তি উন্নত করা এবং সদস্যদের মধ্যে ইতিবাচক মনোভাব গড়ে তোলাই এই পরিবর্তনের মূল উদ্দেশ্য। শুধু পোশাক নয়, পাশাপাশি প্রশিক্ষণ, নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রেও বড় পরিবর্তন আনা হচ্ছে— যাতে জনবান্ধব পুলিশিং আরও জোরদার হয়।

গত ২০ জানুয়ারির আইনশৃঙ্খলা বিষয়ক উপদেষ্টা পরিষদের বৈঠকে তিন বাহিনীর পোশাকের রঙ চূড়ান্ত করা হয়। ট্রায়াল শেষে পুলিশের জন্য বেছে নেওয়া হয়েছে লোহার রঙ, র‍্যাবের জন্য জলপাই এবং আনসার-ভিডিপির জন্য সোনালি গম রঙ। এসব রঙের ভিন্নতা তিন বাহিনীর পরিচয়ে আলাদা স্বাতন্ত্র্য আনবে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রায় ৩৫ হাজার সদস্যের কাছে নতুন ইউনিফর্ম পৌঁছে দেওয়া শুরু হয়েছে। পর্যায়ক্রমে দেশের সব জেলা ও থানায় নতুন পোশাক সরবরাহ করা হবে। পুলিশ সদর দপ্তরের পরিকল্পনা, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই দুই লাখের বেশি পুলিশ সদস্যকে নতুন পোশাকে দেখা যাবে।

তবে মাঠপর্যায়ের কিছু সদস্য নতুন রঙ নিয়ে কিছুটা আপত্তি জানিয়েছেন। তাদের মতে, গ্রীষ্মের গরমে লোহা রঙের পোশাক পরে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা কষ্টকর হতে পারে। কেউ কেউ মনে করছেন, এই রঙ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পোশাকের সঙ্গে কিছুটা মিল রয়েছে, যা বাহিনীর স্বাতন্ত্র্যে বিভ্রান্তি আনতে পারে।

বিশেষজ্ঞদের মতে, নতুন পোশাক পুলিশের ভাবমূর্তি উন্নত করবে এবং জনগণের কাছে আরও গ্রহণযোগ্য করে তুলবে। তবে তারা মনে করিয়ে দিয়েছেন— কেবল পোশাক বদলেই মানসিকতা বা কার্যক্ষমতায় পরিবর্তন আসবে না; প্রকৃত উন্নতি আসবে প্রশিক্ষণ ও সেবামুখী মনোভাব গড়ে তোলার মাধ্যমে।

ইতিহাসে দেখা যায়, বাংলাদেশের পুলিশ দীর্ঘদিন খাকি রঙের পোশাকে ছিল। ২০০৪ সালে ঢাকায় হালকা জলপাই এবং জেলা পর্যায়ে গাঢ় নীল রঙের পোশাক চালু হয়। এবার নতুন লোহা রঙের ইউনিফর্মের মাধ্যমে পুলিশ বাহিনী নতুনভাবে নিজেদের উপস্থাপন করতে যাচ্ছে— এক জনবান্ধব ও আধুনিক সেবামুখী পরিচয়ে।

পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) এএইচএম শাহাদাত হোসেন জানান, “ধাপে ধাপে আগামী জাতীয় নির্বাচনের আগেই সব ইউনিটে নতুন পোশাক বিতরণ সম্পন্ন হবে।”

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ