সর্বশেষ
ঢাকা-১৩ নির্বাচনে ফল বাতিলের দাবি, ভোট গণনায় গুরুতর অনিয়মের অভিযোগ
ভোটে বিজয়ের পর দেবিদ্বারবাসীর মন জয় করার অঙ্গীকার হাসনাত আবদুল্লাহর
স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যা, অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের নেতা
উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, নারী নিহত
নিয়ম না মেনে ভোট কেন্দ্র অবস্থান করায় সেনাবাহিনীর বে’ধ’ড় পি’টুনি, যুবদল নেতাসহ আ’ট’ক ২
ক্ষমতায় এলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের
পাকিস্তানে জুমার নামাজে আত্মঘাতী হামলা, নিহত ৩১
প্রবাসীদের পাঠানো ৪ লাখ ২২ হাজার পোস্টাল ব্যালট দেশে
জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের সম্ভাবনা উড়িয়ে দিলেন তারেক রহমান
২৪ ঘণ্টার ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়াল বাজুস
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশের বাজেট ও সরঞ্জাম সংকটে বাড়ছে চাপ
এনসিটি ইজারা বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দর
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজ্জায় ধারাবাহিক হামলা, নিহতের সংখ্যা ৩৭ ছাড়াল
আপিলেও স্বস্তি পেলেন না বিএনপি প্রার্থী, কুমিল্লা-৪ আসনে নির্বাচন অনিশ্চিত
গাজ্জায় আগ্রাসনে ৭০ হাজার ফিলিস্তিনি হত্যার স্বীকারোক্তি ইসরাইলের

আওয়ামী লীগের মিছিল ৫০ বছর চললেও ফল হবে না: শফিকুল আলম

আমার কলম অনলাইন

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আওয়ামী লীগ বিদেশে পাচার করা অর্থই এখন দেশে ব্যয় করছে। তিনি বলেন, কিছু ব্যক্তি এখন সংগঠিত হয়ে তিন সেকেন্ডের ভিডিও বানিয়ে নেতাদের সন্তুষ্ট করলে তাদের ব্যাংক হিসাবেও টাকা জমা হচ্ছে। আওয়ামী লীগ চাইলে এভাবে আরও ৫০ বছর মিছিল করুক, তাতে কোনো ফল হবে না।

শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ‘জুলাই কন্যা ফাউন্ডেশন’ আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জুলাই কন্যা ফাউন্ডেশনের সভাপতি জান্নাতুল নাঈম প্রমি। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ইসমাইল। এছাড়া উপ-উপাচার্য রেজাওয়ানুল হক ও প্রক্টর এ এফ এম মোহাম্মদ আরিফুর রহমানও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নির্বাচন প্রসঙ্গে প্রেস সচিব বলেন, গণভোট ইস্যুতে সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা। তিনি আরও জানান, যাই সিদ্ধান্ত হোক না কেন, আগামী ১৫ ফেব্রুয়ারির আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে—এটি পিছিয়ে দেওয়ার ক্ষমতা কোনো শক্তির নেই।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ