সর্বশেষ
ছয় বছরে ঢাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১,৩৮৪ জনের, সবচেয়ে বেশি নিহত পথচারী
গাজা শান্তি উদ্যোগে পাকিস্তানের সমর্থন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রত্যাশা পুনর্ব্যক্ত
ঢাকা-১৩ নির্বাচনে ফল বাতিলের দাবি, ভোট গণনায় গুরুতর অনিয়মের অভিযোগ
ভোটে বিজয়ের পর দেবিদ্বারবাসীর মন জয় করার অঙ্গীকার হাসনাত আবদুল্লাহর
স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যা, অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের নেতা
উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, নারী নিহত
নিয়ম না মেনে ভোট কেন্দ্র অবস্থান করায় সেনাবাহিনীর বে’ধ’ড় পি’টুনি, যুবদল নেতাসহ আ’ট’ক ২
ক্ষমতায় এলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের
পাকিস্তানে জুমার নামাজে আত্মঘাতী হামলা, নিহত ৩১
প্রবাসীদের পাঠানো ৪ লাখ ২২ হাজার পোস্টাল ব্যালট দেশে
জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের সম্ভাবনা উড়িয়ে দিলেন তারেক রহমান
২৪ ঘণ্টার ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়াল বাজুস
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশের বাজেট ও সরঞ্জাম সংকটে বাড়ছে চাপ
এনসিটি ইজারা বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দর
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজ্জায় ধারাবাহিক হামলা, নিহতের সংখ্যা ৩৭ ছাড়াল

জুলাই সনদ নয়, গণতান্ত্রিক সংসদই এখন প্রয়োজন: মেজর (অব.) হাফিজ

আমার কলম অনলাইন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, আমাদের কোনো জুলাই সনদের দরকার নেই, প্রয়োজন একটি সংসদ—যেখানে গণতন্ত্র কার্যকরভাবে প্রতিষ্ঠিত হবে।

শনিবার (১ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা দলের আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি অভিযোগ করে বলেন, অন্তর্বর্তী সরকার মুক্তিযোদ্ধাদের অবদান ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। যারা দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিলেন, তাদের ইতিহাস এখন আড়াল করার অপচেষ্টা চলছে। একাত্তরের মুক্তিযুদ্ধ ছিল এই জাতির সর্বোচ্চ ত্যাগ ও গৌরবের অধ্যায়, যার সঙ্গে অন্য কোনো আন্দোলনের তুলনা চলে না।

মেজর (অব.) হাফিজ আরও বলেন, ক্ষমতার লোভে একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল এখন নির্বাচনকে ঘিরে নানা চক্রান্তে লিপ্ত হয়েছে। তিনি সতর্ক করে বলেন, মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে যদি কোনো ষড়যন্ত্র হয়, তবে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ