সর্বশেষ
ছয় বছরে ঢাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১,৩৮৪ জনের, সবচেয়ে বেশি নিহত পথচারী
গাজা শান্তি উদ্যোগে পাকিস্তানের সমর্থন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রত্যাশা পুনর্ব্যক্ত
ঢাকা-১৩ নির্বাচনে ফল বাতিলের দাবি, ভোট গণনায় গুরুতর অনিয়মের অভিযোগ
ভোটে বিজয়ের পর দেবিদ্বারবাসীর মন জয় করার অঙ্গীকার হাসনাত আবদুল্লাহর
স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যা, অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের নেতা
উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, নারী নিহত
নিয়ম না মেনে ভোট কেন্দ্র অবস্থান করায় সেনাবাহিনীর বে’ধ’ড় পি’টুনি, যুবদল নেতাসহ আ’ট’ক ২
ক্ষমতায় এলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের
পাকিস্তানে জুমার নামাজে আত্মঘাতী হামলা, নিহত ৩১
প্রবাসীদের পাঠানো ৪ লাখ ২২ হাজার পোস্টাল ব্যালট দেশে
জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের সম্ভাবনা উড়িয়ে দিলেন তারেক রহমান
২৪ ঘণ্টার ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়াল বাজুস
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশের বাজেট ও সরঞ্জাম সংকটে বাড়ছে চাপ
এনসিটি ইজারা বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দর
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজ্জায় ধারাবাহিক হামলা, নিহতের সংখ্যা ৩৭ ছাড়াল

বিমানবন্দরে পাকস্থলীতে ইয়াবা বহনকারী এক যাত্রী আটক

আমার কলম অনলাইন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাকস্থলীতে ইয়াবা লুকিয়ে নিয়ে যাওয়ার সময় এক যাত্রীকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আটক ব্যক্তির নাম মোঃ পান্নু হাওলাদার (৩০), তিনি বরগুনার আমতলী উপজেলার বাসিন্দা। তার কাছ থেকে মোট ৬৩৭৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

এপিবিএন সূত্রে জানা গেছে, গোপন সংবাদে Friday রাতে ইউএস বাংলা এয়ারলাইন্সের অভ্যন্তরীণ ফ্লাইট BS 142-এ কক্সবাজার থেকে ঢাকায় আসার সময় পান্নু হাওলাদারকে আগমনী গেটের সামনের রাস্তায় আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে, তিনি পাকস্থলীতে ইয়াবা লুকিয়ে নিয়ে যাচ্ছিলেন।

পরে কর্তব্যরত চিকিৎসকের তত্ত্বাবধানে এক্স-রে পরীক্ষা করা হলে তার পেটে বিপুল সংখ্যক ডিম্বাকৃতির প্যাকেট ধরা পড়ে। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়ার পর প্রাকৃতিকভাবে ওই প্যাকেটগুলি বের করা হয়। এতে মোট ১৩৬ পোটলা ইয়াবা পাওয়া যায়, যা খুলে গণনা করলে ৬৩৭৮ পিস ট্যাবলেট হয়েছে।

এপিবিএন জানায়, পান্নু হাওলাদার দীর্ঘদিন ধরেই ইয়াবা বিক্রয় ও পরিবহনের সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে শনিবার রাতে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১)/১০(গ) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

এপিবিএনের অপারেশনাল কমান্ডার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, “পাকস্থলীতে এত বড় পরিমাণ মাদক বহন করা সত্যিই অবিশ্বাস্য। আমরা বিমানবন্দরে মাদক চোরাচালানসহ সকল অবৈধ কার্যক্রম প্রতিরোধে সর্বদা সতর্ক। নিয়মিত অভিযান চালিয়ে যেকোনো অপরাধ ঠেকানোর চেষ্টা করা হচ্ছে।”

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ