সর্বশেষ
ঢাকা-১৩ নির্বাচনে ফল বাতিলের দাবি, ভোট গণনায় গুরুতর অনিয়মের অভিযোগ
ভোটে বিজয়ের পর দেবিদ্বারবাসীর মন জয় করার অঙ্গীকার হাসনাত আবদুল্লাহর
স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যা, অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের নেতা
উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, নারী নিহত
নিয়ম না মেনে ভোট কেন্দ্র অবস্থান করায় সেনাবাহিনীর বে’ধ’ড় পি’টুনি, যুবদল নেতাসহ আ’ট’ক ২
ক্ষমতায় এলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের
পাকিস্তানে জুমার নামাজে আত্মঘাতী হামলা, নিহত ৩১
প্রবাসীদের পাঠানো ৪ লাখ ২২ হাজার পোস্টাল ব্যালট দেশে
জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের সম্ভাবনা উড়িয়ে দিলেন তারেক রহমান
২৪ ঘণ্টার ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়াল বাজুস
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশের বাজেট ও সরঞ্জাম সংকটে বাড়ছে চাপ
এনসিটি ইজারা বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দর
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজ্জায় ধারাবাহিক হামলা, নিহতের সংখ্যা ৩৭ ছাড়াল
আপিলেও স্বস্তি পেলেন না বিএনপি প্রার্থী, কুমিল্লা-৪ আসনে নির্বাচন অনিশ্চিত
গাজ্জায় আগ্রাসনে ৭০ হাজার ফিলিস্তিনি হত্যার স্বীকারোক্তি ইসরাইলের

ভারতে মন্দিরে পদদলিত হয়ে দুই শিশুসহ ৯ জনের মৃত্যু

আমার কলম অনলাইন

ভারতের অন্ধ্র প্রদেশে এক মন্দিরে পদদলিত হয়ে দুই শিশুসহ অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ১৭ জন।

শনিবার (১ নভেম্বর) সকালে শ্রীকাকুলম জেলার কাশিবুগ্গা এলাকায় নবনির্মিত শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস-এর প্রতিবেদন অনুযায়ী, এক পুলিশ কর্মকর্তা জানান—একাদশী উপলক্ষে বিপুল সংখ্যক ভক্ত মন্দিরে আসেন। হঠাৎ সামনের দিকে ভক্তদের ঠেলাঠেলি শুরু হলে একটি রেলিং ভেঙে পড়ে, ফলে অনেকেই নিচে পড়ে গিয়ে একে অপরের ওপর চাপে পদদলিত হন। এতে ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয়, যার মধ্যে দুটি শিশুও ছিল।

এই দুঃখজনক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, “শ্রীকাকুলমের ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে পদদলিত ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করি।”

মোদী ঘোষণা দিয়েছেন, নিহতদের পরিবারকে ২ লাখ রুপি করে এবং আহতদের ৫০ হাজার রুপি করে আর্থিক সহায়তা দেওয়া হবে।

এছাড়া কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অন্ধ্র প্রদেশের রাজ্যপাল এস. আবদুল নাজির এবং মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইড়ুও শোক প্রকাশ করেছেন।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ