সর্বশেষ
ক্ষমতায় এলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের
পাকিস্তানে জুমার নামাজে আত্মঘাতী হামলা, নিহত ৩১
প্রবাসীদের পাঠানো ৪ লাখ ২২ হাজার পোস্টাল ব্যালট দেশে
জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের সম্ভাবনা উড়িয়ে দিলেন তারেক রহমান
২৪ ঘণ্টার ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়াল বাজুস
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশের বাজেট ও সরঞ্জাম সংকটে বাড়ছে চাপ
এনসিটি ইজারা বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দর
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজ্জায় ধারাবাহিক হামলা, নিহতের সংখ্যা ৩৭ ছাড়াল
আপিলেও স্বস্তি পেলেন না বিএনপি প্রার্থী, কুমিল্লা-৪ আসনে নির্বাচন অনিশ্চিত
গাজ্জায় আগ্রাসনে ৭০ হাজার ফিলিস্তিনি হত্যার স্বীকারোক্তি ইসরাইলের
সব জ্বালানি তেলের দাম কমানোর ঘোষণা সরকারের
ভারতে বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীসহ পাঁচজনের মৃত্যু
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চানখারপুল হত্যা মামলার রায় আজ
স্বর্ণের দামে ফের ইতিহাস, ভরিতে বাড়ল ৪ হাজারের বেশি
ঢাকা–বরিশাল মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল ৪ জনের

মেক্সিকোর সোনোরায় ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশুসহ ২৩ জন নিহত

আমার কলম অনলাইন

মেক্সিকোর উত্তরাঞ্চলের সোনোরা প্রদেশে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ অন্তত ২৩ জনের প্রাণহানি ঘটেছে। এতে আরও ১১ জন দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার (১ নভেম্বর) প্রদেশটির গভর্নর আলফোনসো দুরাসোর বরাতে এ তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন।

গভর্নর দুরাসো এক ভিডিও বিবৃতিতে জানান, “এ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ২৩ জনের মৃত্যু হয়েছে এবং ১১ জন আহত হয়ে হেরমোসিলোর বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। নিহতদের মধ্যে কয়েকজন শিশু রয়েছে, যা অত্যন্ত মর্মান্তিক।”

মেক্সিকান রেড ক্রসের সভাপতি কার্লোস ফ্রেনারের উদ্ধৃতি দিয়ে স্থানীয় রেডিও স্টেশন উনিরাদিও সোনোরা জানিয়েছে, নিহতদের মধ্যে রয়েছেন ১২ নারী, ৫ পুরুষ ও ৬ শিশু।

আগুনের সূত্রপাত ঘটে হেরমোসিলো শহরের একটি জনপ্রিয় চেইন দোকান ‘ওয়ালডোস’-এর শাখায়। আগুন লাগার কারণ এখনো পরিষ্কার নয়। তবে সোনোরা প্রাদেশিক জননিরাপত্তা বিভাগ জানিয়েছে, এটি কোনো নাশকতা বা হামলার ঘটনা নয়।

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবম এক শোকবার্তায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। তিনি জানান, স্বরাষ্ট্রমন্ত্রী রোসা ইসেলা রদ্রিগেজকে নির্দেশ দেওয়া হয়েছে, যেন দ্রুত ক্ষতিগ্রস্ত পরিবার ও আহতদের সহায়তায় বিশেষ টিম পাঠানো হয়।

এদিকে, স্থানীয় প্রশাসন ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে এখনও তল্লাশি ও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ