সর্বশেষ
ক্ষমতায় এলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের
পাকিস্তানে জুমার নামাজে আত্মঘাতী হামলা, নিহত ৩১
প্রবাসীদের পাঠানো ৪ লাখ ২২ হাজার পোস্টাল ব্যালট দেশে
জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের সম্ভাবনা উড়িয়ে দিলেন তারেক রহমান
২৪ ঘণ্টার ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়াল বাজুস
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশের বাজেট ও সরঞ্জাম সংকটে বাড়ছে চাপ
এনসিটি ইজারা বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দর
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজ্জায় ধারাবাহিক হামলা, নিহতের সংখ্যা ৩৭ ছাড়াল
আপিলেও স্বস্তি পেলেন না বিএনপি প্রার্থী, কুমিল্লা-৪ আসনে নির্বাচন অনিশ্চিত
গাজ্জায় আগ্রাসনে ৭০ হাজার ফিলিস্তিনি হত্যার স্বীকারোক্তি ইসরাইলের
সব জ্বালানি তেলের দাম কমানোর ঘোষণা সরকারের
ভারতে বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীসহ পাঁচজনের মৃত্যু
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চানখারপুল হত্যা মামলার রায় আজ
স্বর্ণের দামে ফের ইতিহাস, ভরিতে বাড়ল ৪ হাজারের বেশি
ঢাকা–বরিশাল মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল ৪ জনের

লাকসামে এতিমখানার গরুর খামারে দুই দফা ডাকাতি

আমার কলম অনলাইন

কুমিল্লার লাকসাম উপজেলার আজগরা ইউনিয়নের বড়বাম আল-জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম মাদরাসা ও এতিমখানার গরুর খামারে তিন মাসের ব্যবধানে দুই দফা ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা অস্ত্রের মুখে ১২টি দুধেল গরু লুট করে নিয়ে গেছে, যার আনুমানিক মূল্য প্রায় ২৫ লাখ টাকা।

গত রবিবার (১ নভেম্বর) সকালে ঘটনাস্থল পরিদর্শনে গেলে মাদরাসা শিক্ষক ও স্থানীয়দের কাছ থেকে এ তথ্য জানা যায়।

শিক্ষক ও এলাকাবাসীর ভাষ্যমতে, এতিমখানার এই খামারের আয় দিয়েই মাদরাসার খরচ পরিচালিত হয়। পরপর দুইবারের ডাকাতির ঘটনায় শিক্ষক, ছাত্র ও কেয়ারটেকারদের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয়েছে। বর্তমানে খামারে মাত্র ১১টি গরু অবশিষ্ট রয়েছে। খামারের পাশে এখনও পড়ে আছে ডাকাত দলের আনা তুষের বস্তা, যেগুলো ব্যবহার করে গরুগুলো পিকআপে তোলা হয়েছিল।

এলাকাবাসী দ্রুত গরু উদ্ধারের পাশাপাশি ডাকাত দলের সদস্যদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

মামলার বাদী ও মাদরাসার শিক্ষক ইমরান হোসাইন জানান, গত শুক্রবার ভোরে দুইটি পিকআপভ্যানে করে একদল সশস্ত্র ডাকাত মাদরাসায় হামলা চালায়। তারা শিক্ষক-শিক্ষার্থীদের অস্ত্রের মুখে জিম্মি করে, কয়েকজনকে মারধর করে এবং তাদের মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে খামারের কেয়ারটেকার উৎসব হোসাইনকে বেঁধে রেখে একে একে ৫টি গরু পিকআপে তুলে নেয় ডাকাতরা। শিক্ষার্থী ও শিক্ষকদের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে ডাকাত দল দ্রুত পালিয়ে যায়।

মাদরাসার প্রতিষ্ঠাতা শরীফুল আলম খন্দকার জানান, এই খামারের উপার্জন দিয়েই এতিমখানার ব্যয় নির্বাহ করা হয়। এর আগে তিন মাস আগে একই খামার থেকে আরও ৭টি গরু লুট হয়েছিল বলে তিনি জানান।

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা বলেন, ঘটনাটির তদন্ত চলছে এবং লুট হওয়া গরু উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। ইতোমধ্যে মাদরাসার শিক্ষক ইমরান হোসাইন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ