সর্বশেষ
ক্ষমতায় এলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের
পাকিস্তানে জুমার নামাজে আত্মঘাতী হামলা, নিহত ৩১
প্রবাসীদের পাঠানো ৪ লাখ ২২ হাজার পোস্টাল ব্যালট দেশে
জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের সম্ভাবনা উড়িয়ে দিলেন তারেক রহমান
২৪ ঘণ্টার ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়াল বাজুস
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশের বাজেট ও সরঞ্জাম সংকটে বাড়ছে চাপ
এনসিটি ইজারা বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দর
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজ্জায় ধারাবাহিক হামলা, নিহতের সংখ্যা ৩৭ ছাড়াল
আপিলেও স্বস্তি পেলেন না বিএনপি প্রার্থী, কুমিল্লা-৪ আসনে নির্বাচন অনিশ্চিত
গাজ্জায় আগ্রাসনে ৭০ হাজার ফিলিস্তিনি হত্যার স্বীকারোক্তি ইসরাইলের
সব জ্বালানি তেলের দাম কমানোর ঘোষণা সরকারের
ভারতে বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীসহ পাঁচজনের মৃত্যু
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চানখারপুল হত্যা মামলার রায় আজ
স্বর্ণের দামে ফের ইতিহাস, ভরিতে বাড়ল ৪ হাজারের বেশি
ঢাকা–বরিশাল মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল ৪ জনের

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে তুহিন দেওয়ান নামে একজন নিহত

আমার কলম অনলাইন

মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের বিরোধের জেরে এক যুবককে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। নিহত যুবকের নাম তুহিন দেওয়ান (২২)।

রোববার (২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তুহিনকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত তুহিন দেওয়ান মোল্লাকান্দি ইউনিয়নের দক্ষিণ বেহেরকান্দি এলাকার বাসিন্দা এবং ইউনিয়ন কৃষক লীগ সভাপতি সেলিম দেওয়ানের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও নিহতের চাচাতো ভাই আকাশ দেওয়ান জানান, রাতের দিকে তুহিন বাসা থেকে হেঁটে বের হয়। মুন্সীকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে প্রতিপক্ষ বিএনপি নেতা উজির আলী ও আওলাদ মোল্লার অনুসারী লিটন বেপারির নেতৃত্বে একদল সশস্ত্র লোক পেছন থেকে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়, তবে তখনই তার মৃত্যু ঘটে।

আকাশ দেওয়ান আরও জানান, তুহিন স্থানীয় ইউনিয়ন বিএনপির সভাপতি ওয়াহিদ মোল্লা এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আতিক মোল্লার অনুসারী ছিলেন। গত বছরের ৫ আগস্ট সরকার পতনের পর থেকে তুহিন ও তার সমর্থকরা এলাকায় অনুপস্থিত ছিলেন।

ঘটনা সম্পর্কে জানতে উজির আলী ও আওলাদ মোল্লার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

এ বিষয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. ফিরোজ কবির বলেন, “ঘটনার পেছনের কারণ এখনো স্পষ্ট নয়। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।” তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ