সর্বশেষ
ক্ষমতায় এলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের
পাকিস্তানে জুমার নামাজে আত্মঘাতী হামলা, নিহত ৩১
প্রবাসীদের পাঠানো ৪ লাখ ২২ হাজার পোস্টাল ব্যালট দেশে
জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের সম্ভাবনা উড়িয়ে দিলেন তারেক রহমান
২৪ ঘণ্টার ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়াল বাজুস
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশের বাজেট ও সরঞ্জাম সংকটে বাড়ছে চাপ
এনসিটি ইজারা বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দর
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজ্জায় ধারাবাহিক হামলা, নিহতের সংখ্যা ৩৭ ছাড়াল
আপিলেও স্বস্তি পেলেন না বিএনপি প্রার্থী, কুমিল্লা-৪ আসনে নির্বাচন অনিশ্চিত
গাজ্জায় আগ্রাসনে ৭০ হাজার ফিলিস্তিনি হত্যার স্বীকারোক্তি ইসরাইলের
সব জ্বালানি তেলের দাম কমানোর ঘোষণা সরকারের
ভারতে বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীসহ পাঁচজনের মৃত্যু
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চানখারপুল হত্যা মামলার রায় আজ
স্বর্ণের দামে ফের ইতিহাস, ভরিতে বাড়ল ৪ হাজারের বেশি
ঢাকা–বরিশাল মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল ৪ জনের

বগুড়া-৬ থেকে প্রার্থী হচ্ছেন তারেক রহমান, তিন আসনে লড়বেন খালেদা জিয়া

আমার কলম অনলাইন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো ভোটের মাঠে নামছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বগুড়া-৬ আসন থেকে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

সোমবার (৩ নভেম্বর) দলটির স্থায়ী কমিটির দিনব্যাপী জরুরি বৈঠক শেষে সন্ধ্যায় বিএনপির চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঘোষিত তালিকায় দেখা যায়, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবার তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন—দিনাজপুর-৩, বগুড়া-৭ এবং ফেনী-১।

এছাড়া মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লড়বেন ঠাকুরগাঁও-১ আসনে। দলের স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ প্রতিদ্বন্দ্বিতা করবেন ভোলা-৩, গয়েশ্বর চন্দ্র রায় ঢাকা-৩ এবং মির্জা আব্বাস ঢাকা-১০ আসনে।

এবার বিএনপির প্রার্থী তালিকায় তরুণ ও সাবেক ছাত্রদল নেতাদের প্রাধান্য দেওয়া হয়েছে। একাধিক গুরুত্বপূর্ণ আসনে একাধিক সম্ভাব্য প্রার্থী ও জোটের শরিকদের জন্য আসন বরাদ্দের কারণে দলটি আপাতত ২৩২টি আসনে প্রার্থী চূড়ান্ত করেছে।

এর আগে বিভিন্ন বিভাগের নেতাদের সঙ্গে একাধিক বৈঠকের মাধ্যমে এই তালিকা চূড়ান্ত করা হয়। এখনও কিছু আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি। ধারণা করা হচ্ছে, এসব আসন জোটের শরিক দলগুলোর জন্য ছেড়ে দেওয়া হবে। এর মধ্যে ঢাকার ৭, ৯, ১০ ও ১৩ নম্বর আসন রয়েছে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ