সর্বশেষ
ক্ষমতায় এলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের
পাকিস্তানে জুমার নামাজে আত্মঘাতী হামলা, নিহত ৩১
প্রবাসীদের পাঠানো ৪ লাখ ২২ হাজার পোস্টাল ব্যালট দেশে
জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের সম্ভাবনা উড়িয়ে দিলেন তারেক রহমান
২৪ ঘণ্টার ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়াল বাজুস
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশের বাজেট ও সরঞ্জাম সংকটে বাড়ছে চাপ
এনসিটি ইজারা বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দর
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজ্জায় ধারাবাহিক হামলা, নিহতের সংখ্যা ৩৭ ছাড়াল
আপিলেও স্বস্তি পেলেন না বিএনপি প্রার্থী, কুমিল্লা-৪ আসনে নির্বাচন অনিশ্চিত
গাজ্জায় আগ্রাসনে ৭০ হাজার ফিলিস্তিনি হত্যার স্বীকারোক্তি ইসরাইলের
সব জ্বালানি তেলের দাম কমানোর ঘোষণা সরকারের
ভারতে বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীসহ পাঁচজনের মৃত্যু
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চানখারপুল হত্যা মামলার রায় আজ
স্বর্ণের দামে ফের ইতিহাস, ভরিতে বাড়ল ৪ হাজারের বেশি
ঢাকা–বরিশাল মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল ৪ জনের

বিএনপি বনাম জামায়াত: একই পরিবারের দুই ভাই এবার ভোটযুদ্ধে

আমার কলম অনলাইন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কুড়িগ্রাম-৪ আসনে বিরল এক রাজনৈতিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। একই পরিবারের দুই ভাই এবার ভিন্ন দুই রাজনৈতিক দলের প্রতীক নিয়ে ভোটের মাঠে নেমে এসেছেন, যা স্থানীয় রাজনীতিতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রার্থী হিসেবে আলহাজ আজিজুর রহমান পেয়েছেন আনুষ্ঠানিক মনোনয়ন। তিনি ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। অপরদিকে তাঁর ছোট ভাই মোস্তাফিজুর রহমান মোস্তাক বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রার্থী হিসেবে ‘দাঁড়িপাল্লা’ প্রতীক নিয়ে ভোটযুদ্ধে নেমেছেন।

বিএনপি ও জামায়াত—দুই দলেরই দীর্ঘদিনের ভোটভিত্তি থাকা এ আসনে ভাই-ভাই প্রতিদ্বন্দ্বিতা স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে।

বিএনপির প্রার্থী আজিজুর রহমান বলেন, “২০১৮ সালের নির্বাচনে আমি প্রার্থী ছিলাম, তখন আমার ভাই আমার কর্মী ছিল। এখন সে জামায়াতের প্রার্থী হয়েছে। তবে আমার পরিবার ও দলীয় নেতাকর্মীরা সবাই আমার পক্ষেই আছেন। চেয়ারম্যান হিসেবে কাজ করার অভিজ্ঞতা আমার বড় শক্তি। জামায়াত আমার ভাইকে প্রার্থী করে কোনো সুবিধা নিতে পারবে না, ইনশাআল্লাহ আমি জয়ী হবো।”

অন্যদিকে জামায়াতের প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তাক জানান, “আমার ভাই বিএনপির প্রার্থী হওয়ায় নির্বাচনে তেমন কোনো প্রভাব পড়বে না। কিছু চাচাতো ভাই নিরপেক্ষ থাকলেও যারা সিদ্ধান্ত নেবে, তারা আমার দিকেই আসবে। আমি অনেক আগেই মাঠে নেমেছি, সংগঠনও প্রস্তুত। আমি আশাবাদী, ভোটে জয় আসবেই।”

স্থানীয় বিশ্লেষকরা মনে করছেন, একই পরিবারের দুই প্রার্থীর লড়াই ভোটারদের মধ্যে দ্বিধা তৈরি করতে পারে। ফলে ঐতিহ্যগতভাবে বিএনপি-জামায়াত ঘরানার ভোট বিভক্ত হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ