সর্বশেষ
ঢাকা-১৩ নির্বাচনে ফল বাতিলের দাবি, ভোট গণনায় গুরুতর অনিয়মের অভিযোগ
ভোটে বিজয়ের পর দেবিদ্বারবাসীর মন জয় করার অঙ্গীকার হাসনাত আবদুল্লাহর
স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যা, অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের নেতা
উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, নারী নিহত
নিয়ম না মেনে ভোট কেন্দ্র অবস্থান করায় সেনাবাহিনীর বে’ধ’ড় পি’টুনি, যুবদল নেতাসহ আ’ট’ক ২
ক্ষমতায় এলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের
পাকিস্তানে জুমার নামাজে আত্মঘাতী হামলা, নিহত ৩১
প্রবাসীদের পাঠানো ৪ লাখ ২২ হাজার পোস্টাল ব্যালট দেশে
জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের সম্ভাবনা উড়িয়ে দিলেন তারেক রহমান
২৪ ঘণ্টার ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়াল বাজুস
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশের বাজেট ও সরঞ্জাম সংকটে বাড়ছে চাপ
এনসিটি ইজারা বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দর
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজ্জায় ধারাবাহিক হামলা, নিহতের সংখ্যা ৩৭ ছাড়াল
আপিলেও স্বস্তি পেলেন না বিএনপি প্রার্থী, কুমিল্লা-৪ আসনে নির্বাচন অনিশ্চিত
গাজ্জায় আগ্রাসনে ৭০ হাজার ফিলিস্তিনি হত্যার স্বীকারোক্তি ইসরাইলের

আফগানিস্তানের বাদাখশানে ভয়াবহ ভূমিকম্পে ৮০০ বাড়ি ধ্বংস

আমার কলম অনলাইন

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের বাদাখশান প্রদেশের শহর-ই-বাজারগ জেলায় শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৮০০টি বাড়ি সম্পূর্ণ বা আংশিকভাবে বিধ্বস্ত হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম হুরিয়াত রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলার গভর্নর মাওলানা আবদুল রশিদ রাশাদ জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে দ্রুত ত্রাণ ও সহায়তা পাঠানো এখন অত্যন্ত প্রয়োজনীয় হয়ে উঠেছে।

তিনি আরও বলেন, “তীব্র শীতের কারণে দুর্গতরা নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ও আশ্রয়ের অভাবে চরম দুর্ভোগে পড়েছেন। তারা এখন সরকারের জরুরি সহায়তার অপেক্ষায় আছেন।”

এদিকে ইমারাতে ইসলামিয়ার মুখপাত্র জানান, দেশের প্রতিরক্ষা বাহিনী ইতোমধ্যে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত অঞ্চলে পৌঁছে গেছে এবং স্থানীয়দের উদ্ধার ও সহায়তা কার্যক্রমে সক্রিয়ভাবে কাজ করছে।

জানা গেছে, রবিবার (২ নভেম্বর) দিবাগত রাতে স্থানীয় সময় রাত ১টার দিকে রিখটার স্কেলে ৬.৩ মাত্রার এই ভূমিকম্পটি বাদাখশানের চোগানি গ্রামে আঘাত হানে। এতে উত্তরাঞ্চলের বহু মানুষের ঘরবাড়ি, সম্পদ ও জীবিকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

সূত্র: হুরিয়াত রেডিও

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ