সর্বশেষ
ঢাকা-১৩ নির্বাচনে ফল বাতিলের দাবি, ভোট গণনায় গুরুতর অনিয়মের অভিযোগ
ভোটে বিজয়ের পর দেবিদ্বারবাসীর মন জয় করার অঙ্গীকার হাসনাত আবদুল্লাহর
স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যা, অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের নেতা
উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, নারী নিহত
নিয়ম না মেনে ভোট কেন্দ্র অবস্থান করায় সেনাবাহিনীর বে’ধ’ড় পি’টুনি, যুবদল নেতাসহ আ’ট’ক ২
ক্ষমতায় এলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের
পাকিস্তানে জুমার নামাজে আত্মঘাতী হামলা, নিহত ৩১
প্রবাসীদের পাঠানো ৪ লাখ ২২ হাজার পোস্টাল ব্যালট দেশে
জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের সম্ভাবনা উড়িয়ে দিলেন তারেক রহমান
২৪ ঘণ্টার ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়াল বাজুস
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশের বাজেট ও সরঞ্জাম সংকটে বাড়ছে চাপ
এনসিটি ইজারা বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দর
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজ্জায় ধারাবাহিক হামলা, নিহতের সংখ্যা ৩৭ ছাড়াল
আপিলেও স্বস্তি পেলেন না বিএনপি প্রার্থী, কুমিল্লা-৪ আসনে নির্বাচন অনিশ্চিত
গাজ্জায় আগ্রাসনে ৭০ হাজার ফিলিস্তিনি হত্যার স্বীকারোক্তি ইসরাইলের

টিজারে সীমান্ত হত্যার বেদনা, বার্তায় উঠে এলো ন্যায় ও পরিবর্তনের আহ্বান

আমার কলম অনলাইন

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দ্বিতীয় প্রচারণামূলক টিজার প্রকাশ করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। শুক্রবার রাত ৯টার দিকে এক মিনিট ৯ সেকেন্ড দীর্ঘ টিজারটি উন্মুক্ত করা হয় বলে জানানো হয়েছে।

টিজারটিতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)–এর গুলিতে নিহত কিশোরী ফেলানী খাতুনের বাবা মো. নূর ইসলামকে দেখা যায়। তিনি তাঁর কন্যার মর্মান্তিক মৃত্যুর স্মৃতি তুলে ধরে গভীর বেদনা ও ক্ষোভ প্রকাশ করেন।

নূর ইসলাম বলেন, “আজও আমি ন্যায়বিচার পাইনি। কীভাবে বিচার পাব? বরং তখনকার সরকার ভারতের পক্ষেই অবস্থান নিয়েছিল। সেই সময় ক্ষমতায় ছিল শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার। আমরা আর এমন সরকার চাই না।”

তিনি আরও বলেন, “আমরা এমন সরকার চাই না, যারা আমাদের কণ্ঠস্বর নয়। দরকার এমন সরকার, যারা জনগণের পক্ষে দাঁড়াবে, হত্যার বিচার চাইতে সাহস দেখাবে।”

দেশের নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমরা ভোট দেব, নিজেদের অধিকার ফিরিয়ে নেব। এই নির্বাচনে জয়ী হবে বাংলাদেশ।”

টিজারটির শেষ অংশে দর্শকদের উদ্দেশে বলা হয়েছে, ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে ভোট দিয়ে ঠিক করুন, কেমন বাংলাদেশ আপনি দেখতে চান। স্মরণ করিয়ে দেওয়া হয়—দেশের ভবিষ্যতের চাবি এবার জনগণের হাতে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ