সর্বশেষ
ঢাকা-১৩ নির্বাচনে ফল বাতিলের দাবি, ভোট গণনায় গুরুতর অনিয়মের অভিযোগ
ভোটে বিজয়ের পর দেবিদ্বারবাসীর মন জয় করার অঙ্গীকার হাসনাত আবদুল্লাহর
স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যা, অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের নেতা
উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, নারী নিহত
নিয়ম না মেনে ভোট কেন্দ্র অবস্থান করায় সেনাবাহিনীর বে’ধ’ড় পি’টুনি, যুবদল নেতাসহ আ’ট’ক ২
ক্ষমতায় এলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের
পাকিস্তানে জুমার নামাজে আত্মঘাতী হামলা, নিহত ৩১
প্রবাসীদের পাঠানো ৪ লাখ ২২ হাজার পোস্টাল ব্যালট দেশে
জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের সম্ভাবনা উড়িয়ে দিলেন তারেক রহমান
২৪ ঘণ্টার ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়াল বাজুস
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশের বাজেট ও সরঞ্জাম সংকটে বাড়ছে চাপ
এনসিটি ইজারা বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দর
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজ্জায় ধারাবাহিক হামলা, নিহতের সংখ্যা ৩৭ ছাড়াল
আপিলেও স্বস্তি পেলেন না বিএনপি প্রার্থী, কুমিল্লা-৪ আসনে নির্বাচন অনিশ্চিত
গাজ্জায় আগ্রাসনে ৭০ হাজার ফিলিস্তিনি হত্যার স্বীকারোক্তি ইসরাইলের

আমেরিকার সন্ত্রাসী তালিকা থেকে বাদ সিরিয়ার প্রেসিডেন্ট আল-জুলানী

আমার কলম অনলাইন

সিরিয়ার প্রেসিডেন্ট আহমাদ শারা আল-জুলানীর নাম ‘বিশ্ব সন্ত্রাসী’ নিষেধাজ্ঞার তালিকা থেকে সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর আসন্ন বৈঠকের আগে এই সিদ্ধান্ত জানায় দেশটি।

স্থানীয় সময় শুক্রবার (৭ নভেম্বর) যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ এক বিজ্ঞপ্তিতে জানায়, আল-কায়েদার সহযোগী সংগঠনের নেতা হিসেবে আগে তালিকাভুক্ত আল-জুলানীকে ‘বৈশ্বিক সন্ত্রাসী’ তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

এর মাত্র একদিন আগে, বৃহস্পতিবার, জাতিসংঘের নিরাপত্তা পরিষদও সিরিয়ার প্রেসিডেন্টের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয়।

গত বছর আহমাদ শারা আল-জুলানীর নেতৃত্বে হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) সিরিয়ার সাবেক শাসক বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করে। পরবর্তীতে আল-জুলানীকে দেশের নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

এদিকে, প্রেসিডেন্ট ট্রাম্পের আমন্ত্রণে ওয়াশিংটন সফরে যাচ্ছেন আল-জুলানী। এটি হবে যুক্তরাষ্ট্রের রাজধানীতে কোনো সিরীয় রাষ্ট্রপ্রধানের প্রথম সরকারি সফর।

সূত্র: আল জাজিরা

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ