সর্বশেষ
ঢাকা-১৩ নির্বাচনে ফল বাতিলের দাবি, ভোট গণনায় গুরুতর অনিয়মের অভিযোগ
ভোটে বিজয়ের পর দেবিদ্বারবাসীর মন জয় করার অঙ্গীকার হাসনাত আবদুল্লাহর
স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যা, অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের নেতা
উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, নারী নিহত
নিয়ম না মেনে ভোট কেন্দ্র অবস্থান করায় সেনাবাহিনীর বে’ধ’ড় পি’টুনি, যুবদল নেতাসহ আ’ট’ক ২
ক্ষমতায় এলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের
পাকিস্তানে জুমার নামাজে আত্মঘাতী হামলা, নিহত ৩১
প্রবাসীদের পাঠানো ৪ লাখ ২২ হাজার পোস্টাল ব্যালট দেশে
জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের সম্ভাবনা উড়িয়ে দিলেন তারেক রহমান
২৪ ঘণ্টার ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়াল বাজুস
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশের বাজেট ও সরঞ্জাম সংকটে বাড়ছে চাপ
এনসিটি ইজারা বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দর
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজ্জায় ধারাবাহিক হামলা, নিহতের সংখ্যা ৩৭ ছাড়াল
আপিলেও স্বস্তি পেলেন না বিএনপি প্রার্থী, কুমিল্লা-৪ আসনে নির্বাচন অনিশ্চিত
গাজ্জায় আগ্রাসনে ৭০ হাজার ফিলিস্তিনি হত্যার স্বীকারোক্তি ইসরাইলের

“আমাদের অভিধানে আত্মসমর্পণ নেই” রাফায় হামাস যোদ্ধাদের অঙ্গীকার

আমার কলম অনলাইন

গাজা উপত্যকার রাফা এলাকার ভূগর্ভস্থ সুড়ঙ্গে অবস্থানরত ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের যোদ্ধারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, তারা আত্মসমর্পণ করবে না। তাদের ভাষায়, “আমাদের অভিধানে আত্মসমর্পণ বলে কোনো শব্দ নেই।”

এদিকে হামাস দাবি করেছে, তারা রাফা থেকে ২০১৪ সালের গাজা যুদ্ধের সময় নিহত ইসরাইলি সেনা লেফটেন্যান্ট হাদার গোল্ডিনের মরদেহ উদ্ধার করেছে।

অন্যদিকে, ইসরাইলি সেনাপ্রধান ইয়াল জামির জানিয়েছেন, যদি হামাস গোল্ডিনের মরদেহ ফেরত দেয়, তবে রাফায় আটকা থাকা হামাস যোদ্ধাদের নিরাপদে সরে যাওয়ার সুযোগ দেওয়া হবে। তবে শর্ত হিসেবে বলা হয়েছে, যোদ্ধাদের আগে আত্মসমর্পণ করে অস্ত্র জমা দিতে হবে। এরপর ইসরাইল তাদের জন্য সাধারণ ক্ষমার বিষয়টি বিবেচনা করতে পারে।

এই প্রস্তাব প্রত্যাখ্যান করে হামাসের সামরিক শাখা ইজ্জুদ্দীন আল-কাসসাম ব্রিগেড এক বিবৃতিতে জানায়, “আমরা আত্মসমর্পণ করব না। এটি আমাদের নীতির পরিপন্থী। ইসরাইল যদি হামলা চালায়, তার পরিণতি তাদেরই ভোগ করতে হবে।”

উল্লেখ্য, গত মাসে হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর রাফার কিছু ভূগর্ভস্থ এলাকায় কয়েকজন হামাস যোদ্ধা আটকা পড়ে। বর্তমানে ঐসব অঞ্চল ইসরাইলি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

সূত্র: টাইমস অব ইসরাইল

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ