সর্বশেষ
৯ কোটি ২০ লাখে কলকাতা নাইট রাইডার্সে মোস্তাফিজ
সংকট কাটেনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির
এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর যাচ্ছেন শরীফ ওসমান হাদি
হাদিকে গুলিবর্ষণ: সম্রাটের যোগসূত্র পেয়েছে গোয়েন্দারা
নলছিটিতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির বাড়িতে চুরি
মাথায় বুলেট নিয়ে আইসিইউতে হাদির জীবন–মৃত্যুর লড়াই
ইতিহাসে এই প্রথম একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট
‘অপমানিত বোধ করছেন’ রাষ্ট্রপতি, নির্বাচনের পর পদত্যাগ করতে চান
নির্বাচনে অংশ নিতে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার পদত্যাগ
ইমরান খান ও পিটিআইকে নিষিদ্ধের প্রস্তাব পাঞ্জাব অ্যাসেম্বলিতে পাস
পিলখানা হত্যাকাণ্ডে ২৪ ভারতীয়র সংশ্লিষ্টতা ও ইউনিফর্মের কাপড় সংগ্রহের যোগসূত্র কী
রাজধানীর ৩০০ ফিটে মধ্যরাতে সড়ক দুর্ঘটনা
শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি আজ
আমদানির প্রভাবে পেঁয়াজের বাজার স্থিতিশীলতার পথে
আন্তর্জাতিক প্রটোকল মেনেই জুলাই শহীদদের লাশ তোলা হবে: সিআইডি প্রধান

পরিবেশবান্ধব নির্বাচন নিশ্চিত করতে পোস্টার নিষিদ্ধ করল কমিশন

আমার কলম অনলাইন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো প্রচারণায় পোস্টার ব্যবহারে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে ড্রোনের ব্যবহার ও বিদেশে প্রচারণা চালানোর বিষয়েও কঠোরভাবে নিষেধ করা হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এবারের নির্বাচনী আচরণবিধিতে বেশ কিছু মৌলিক পরিবর্তন আনা হয়েছে।

ইসি সচিব বলেন, “এবার থেকে কোনো ধরনের পোস্টার ব্যবহার করা যাবে না। প্লাস্টিকজাতীয় উপকরণও নিষিদ্ধ করা হয়েছে। তবে নির্ধারিত আকারের ফেস্টুন ও লিফলেট বিতরণের অনুমতি থাকবে।”

তিনি আরও জানান, কোনো রাজনৈতিক দলের মনোনয়নপ্রাপ্ত প্রার্থীকে দলীয়ভাবে আচরণবিধি মেনে চলার অঙ্গীকারনামা জমা দিতে হবে। স্বতন্ত্র প্রার্থীরাও আলাদাভাবে একই প্রতিশ্রুতি দেবেন।

নির্বাচনী প্রচারণায় তিনটির বেশি মাইক্রোফোন ব্যবহার না করার পুরোনো বিধান বহাল থাকছে বলেও জানান আখতার আহমেদ। “একটি সভায় সর্বোচ্চ তিনটি মাইক্রোফোন ব্যবহার করা যাবে। তবে একজন প্রার্থী একাধিক সভা করলে প্রতিটি সভায় আলাদাভাবে তিনটি মাইক্রোফোন ব্যবহার করতে পারবেন,” বলেন তিনি।

ইলেকট্রনিক বা ডিজিটাল ডিসপ্লে বোর্ড ব্যবহারের ক্ষেত্রেও নির্দিষ্ট সীমাবদ্ধতা থাকছে। একই সঙ্গে এমন কোনো স্থাপনা তৈরি করা যাবে না যা সাধারণ মানুষের চলাচলে বাধা সৃষ্টি করে।

এছাড়া, আগামী ১৩ নভেম্বর (বৃহস্পতিবার) থেকে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করবে নির্বাচন কমিশন। এ বিষয়ে আখতার আহমেদ বলেন, “আমরা চাই নভেম্বর মাসের মধ্যেই সব দলের সঙ্গে আলোচনা শেষ করতে, যেন নির্ধারিত সময়সূচি অনুযায়ী এগোনো যায়।”

ইতিমধ্যে নির্বাচন কমিশন প্রশাসনিক প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছে। ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।

বর্তমানে দেশে ৫৩টি নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে। আওয়ামী লীগের নিবন্ধন স্থগিতসহ তিনটি দলের নিবন্ধন বাতিল হয়েছে। নতুন তিনটি দলের নিবন্ধন চূড়ান্ত হবে আগামী ১২ নভেম্বর।

সংলাপে ধাপে ধাপে সকল নিবন্ধিত দলকে আমন্ত্রণ জানানো হবে। তবে আওয়ামী লীগের শরিক দল ও জাতীয় পার্টির নিবন্ধন বাতিলের দাবিতে কিছু দল ইতোমধ্যেই ইসিতে অবস্থান নিয়েছে বলে সূত্র জানিয়েছে।

চূড়ান্তভাবে এই সংলাপের মাধ্যমে আচরণবিধি, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) এবং সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতি চূড়ান্ত করতে চায় নির্বাচন

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ